ফাইল ছবি
রাজনীতি

বিকেলে ১৪ দলের শান্তি সমাবেশ

নিজস্ব প্রতিবেদক: বিএনপি-জামায়াতের ‘সন্ত্রাস, নাশকতা ও নৈরাজ্যের’ প্রতিবাদে রাজধানীর কামরাঙ্গীরচরে শান্তি সমাবেশ করবে কেন্দ্রীয় ১৪ দল। মঙ্গলবার (১৪ নভেম্বর) বিকেল ৩টায় এই সমাবেশ হবে।

আরও পড়ুন: দুষ্কৃতকারীদের আমরা ক্ষমা করবো না

আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সমাবেশে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু। কেন্দ্রীয় ১৪ দল নেতারা সমাবেশে বক্তব্য রাখবেন।

আরও পড়ুন: ৩ দলের সঙ্গে বৈঠক চান পিটার হাস

প্রসঙ্গত, গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ চলাকালে এক পর্যায়ে দলটির নেতাকর্মীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এর ফলে মহাসমাবেশ পণ্ড হয়ে যায়। পরে রোববার (২৯ অক্টোবর) সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে দলটি। হরতাল শেষে বিরতি দিয়ে দফায় দফায় অবরোধ কর্মসূচি পালন করেছে দলটি। অবরোধ চলাকালে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শতাধিক যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এর ফলে নাশকতা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠে থাকছে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা