ছবি: সংগৃহীত
রাজনীতি

বিএনপির ৪র্থ দফার অবরোধ শুরু আজ

নিজস্ব প্রতিবেদক: সরকার পদত্যাগের ‘একদফা’ দাবিতে ৪র্থ দফায় বিএনপি-জামায়াতের আরও ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি আজ শুরু হয়েছে।

আরও পড়ুন: নরসিংদীতে প্রধানমন্ত্রীর জনসভা আজ

এর আগে বৃহস্পতিবার (৯ নভেম্বর) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার (১১ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি ঘোষণা দেন, রোববার (১২ নভেম্বর) সনাতন ধর্মাবলম্বীদের শ্যামা পূজার ধর্মীয় আচার অনুষ্ঠান সংশ্লিষ্ট বিষয়াদি শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচির আওতামুক্ত থাকবে।

রিজভী বলেন, রোববার সকাল ৬ টা থেকে মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ৬ টা পর্যন্ত বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার সর্বাত্মক শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচিতে গণমাধ্যম ও সংবাদপত্র বহনকারী গাড়ি কর্মসূচির আওতামুক্ত থাকবে।

আরও পড়ুন: মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধ

পাশাপাশি জরুরি সেবায় নিয়োজিত অ্যাম্বুলেন্স চলাচল, অক্সিজেন সিলিন্ডার বহনকারী গাড়ি অবরোধ কর্মসূচির আওতামুক্ত থাকবে।

এ দিন গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি জানায়, বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধে ঢাকাসহ সারা দেশে বাস-মিনিবাস চলাচল অব্যাহত থাকবে। সকল রুটে গাড়ি চলাচল স্বাভাবিক রাখার জন্য সমিতি ও কোম্পানিভুক্ত মালিকদের অনুরোধ জানানো হলো।

এর আগে সরকার পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ও বেগম খালেদা জিয়াসহ কারাবন্দিদের মুক্তির দাবিতে গত বুধবার (৮ নভেম্বর) সকাল ৬ টা থেকে শুক্রবার (১০ নভেম্বর) সকাল ৬ টা পর্যন্ত তৃতীয় দফায় অবরোধ কর্মসূচি পালন করে বিএনপিসহ সমমনা বিরোধী দলগুলো।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

ভিসার শর্ত শিথিল করলো চীন

বাংলাদেশি দর্শনার্থীদের ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান...

ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা