ছবি: সংগৃহীত
রাজনীতি

আ. লীগের ‘মুক্তিযোদ্ধা হত্যা দিবস’ পালন

নিজস্ব প্রতিবেদক: আজ ৭ নভেম্বর। বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে আলোচিত-সমালোচিত দিন। এ দিনটিকে আওয়ামী লীগ ‘মুক্তিযোদ্ধা হত্যা দিবস’ হিসেবে পালন করে। অনেকের কাছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। অনেকের কাছে সৈনিক-জনতার অভ্যুত্থান দিবস, আবার অনেকের কাছে মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস।

আরও পড়ুন: আওয়ামী লীগ সরকার কৃষি বান্ধব সরকার

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ ঘটনাবহুল এই দিনটিকে সারা দেশে ‘মুক্তিযোদ্ধা হত্যা দিবস’ হিসেবে পালন উপলক্ষ্যে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আলোচনা সভার আয়োজন করেছে।

এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনসমূহকে সারা দেশে আজ (মঙ্গলবার) 'মুক্তিযোদ্ধা হত্যা দিবস' হিসেবে পালন করার নিদের্শ দিয়েছেন। এদিন বিকেল ৩টায় অনুষ্ঠেয় সভায় বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় নেতারা। সমাবেশে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী।

আরও পড়ুন: আমরা কাউকে নিশ্চিহ্ন করতে চাচ্ছি না

গতকাল (সোমবার ৬ নভেম্বর) দলটির উপদপ্তর সম্পাদক সায়েম খানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সোমবার দেশব্যাপী সিপাহী জনতার অভ্যুত্থান দিবস নামে দিনটি পালন করবে। এ উপলক্ষ্যে জাসদ কেন্দ্রীয় কমিটি বিকেল ৩টায় শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাসদ নেতা শহীদ কর্নেল তাহের বীরউত্তমের প্রতিকৃতিতে মালা প্রদান এবং আলোচনা সভার আয়োজন করেছে।

দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার জাসদের সব জেলা ও উপজেলা কমিটিকে কেন্দ্রীয় কর্মসূচির অনুরূপ কর্মসূচির মাধ্যমে ঐতিহাসিক সিপাহী-জনতার অভ্যূত্থান দিবস পালন করার জন্য আহ্বান জানিয়েছেন।

সান নিউজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা