সংগৃহীত
রাজনীতি

হাইকমিশনারের সঙ্গে মঈন খানের বৈঠক

নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান’র সঙ্গে বৈঠক করেছেন ব্রিটিশ হাইকমিশনার সারা কুক।

আরও পড়ুন: অপকর্ম করার জন্য অবরোধ ডেকেছে

বৃহস্পতিবার (২ নভেম্বর) সন্ধ্যায় বারিধারায় হাইকমিশনারের বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিএনপির মিডিয়া সেল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এদিন সন্ধ্যায় ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের ফেসবুক পেজে আব্দুল মঈন খানের সাথে হাইকমিশনারের বৈঠকের একটি ছবি আপলোড করা হয়েছে। কিন্তু কখন কোথায় বৈঠক হয়েছে সে বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি।

আরও পড়ুন: বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আ.লীগের শ্রদ্ধা

এতে বলা হয়েছে, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতেই মূলত বিএনপি নেতাদের সঙ্গে দেখা করেছেন।

উল্লেখ্য, বাংলাদেশের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ তৈরি করতে সব স্টেকহোল্ডারকে সংযম, সহিংসতা পরিহার এবং একসঙ্গে কাজ করার আহ্বান জানাচ্ছে যুক্তরাজ্য।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা