ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই
রাজনীতি

‘দেশ দুর্নীতিবাজদের অভয়ারণ্য’

নিজস্ব প্রতিবেদক:

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই বলেছেন, দেশ এখন দুর্নীতিবাজদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। যে যেভাবে পারছে রাষ্ট্রের সম্পদ লুটেপুটে খাচ্ছে এবং পাচার করছে। ছাত্রলীগের এক জেলা সভাপতির দুই হাজার কোটি টাকা বিদেশ পাচার এবং তা অকপটে স্বীকার করা তার উদাহরণ।

এক বিবৃতিতে এই অভিযোগ করে পীর চরমোনাই আরও বলেছেন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ এবং সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার করতে হবে।

তিনি বলেন, সরকার দলীয় লোকজন এবং প্রজাতন্ত্রের অনেক কর্মচারীরাও দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত। এভাবে রাষ্ট্রের সম্পদ কুক্ষিগত হচ্ছে। মানুষ না খেয়ে মারা যাচ্ছে। হাসপাতালে সেবা পাচ্ছে না। বিভিন্ন অফিস-আদালতে মানুষ হয়রানির শিকার হচ্ছে। এ পরিস্থিতির জন্য দেশ স্বাধীন হয়নি।

ইসলামী আন্দোলনের আমীর আরও বলেন, বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড অবলীলায় ঘটে যাচ্ছে। এই যদি হয় পরিস্থিতি তাহলে মানুষ যাবে কোথায়?

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  বিদ্যুৎস্পৃষ্টে ৩ বছরের শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারদিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছ...

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

সাভার ডেইরী ফার্মে বহিরাগতের হামলায় এক কর্মচারী মৃত্যুশয্যায় 

সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধখামারে (ডেইরীফার্ম) বহিরাগত এক বখাটের মারধরে...

অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত অপ্রত্যাশিত নয় : আমাল মালিক

চলতি বছরের শুরুতে হিন্দি চলচ্চিত্রে প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়...

ইরানের নিরাপত্তা কাউন্সিলের নতুন সচিব মোহসেন রেজায়ি

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (SNSC) নতুন সচিব হিসেবে সাবেক ইস...

পিরোজপুরে সাবেক এমপি গাজী নুরুজ্জামান বাবুলের ২য় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপির কেন্দ...

৭২ লাখ টাকার সাজ সংসদে কঙ্গনা 

ভারতের সংসদ ভবন থেকে বের হওয়ার সময় বলিউড অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রানাওয়...

আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রাখলো দুবাই ক্যাপিটালস 

আইএলটি-টোয়েন্টির গত আসরে দুবাই ক্যাপিটালসকে প্লে-অফে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিক...

নারায়ণগঞ্জে কেমিক্যাল গোডাউনে আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় একটি কেমিক্যাল তৈরির গোডাউনে অগ্নি...

আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান

পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার (১২ আগস্ট) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা