তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক
রাজনীতি

‘বঙ্গবন্ধু ক্ষুধার্তকে অন্ন দান করেছেন’

নিজস্ব প্রতিবেদক:

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শনকে জীবনে ধারণ করতে হবে। তিনি শৈশব থেকে মানুষের অকৃত্রিম বন্ধু হিসেবে কাজ করেছেন। বৃষ্টিতে নিজে ভিজে বন্ধুকে ছাতা, ক্ষুধার্তকে অন্নদান করেছেন।

রোববার (৩০ আগস্ট) বিকেল ৪টায় নাটোরের সিংড়া পৌরসভায় আওয়ামী লীগ আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে এ সব কথা বলেন তিনি।

উপস্থিত জনতার উদ্দেশ্যে পলক আরও বলেন, ‘১২ বছর ধরে আপনাদের সেবক হয়ে পাশে আছি। তিনবার আপনাদের ভোটে নির্বাচিত হয়েছি। জননেত্রী শেখ হাসিনা আমাকে মন্ত্রী করেছেন। কিন্তু আমি পলক, পলক হিসেবেই থাকতে ভালোবাসি। পদ পদবি একদিন থাকবে না। জনগণের ভালোবাসা আমার অর্জন। মন্ত্রী হলেও আপনাদের সঙ্গে আমি কোনো বিভেদ তৈরি করিনি। জনগণের ভালোবাসাই আমার শক্তি, আমার সাহস।’

৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান শেখ, সহ সভাপতি অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক রকি, জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি বিশ্বনাথ দাস কাশিনাথ।

প্রধান বক্তা ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস।

জনসভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামিমা হক রোজি, কলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঈনুল হক চুনু প্রমুখ।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পল্লবীতে ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার পাঁচ

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলি করে হত...

আন্তর্জাতিক যুব দিবস আজ

আজ ১২ আগস্ট, আন্তর্জাতিক যুব দিবস। বিশ্বের তরুণদের অধিকার, সম্ভাবনা, নেতৃত্ব...

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে আবারও...

দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। মঙ্গলবার (১১ আগস্ট) প্রতি ভরি সোনায় ১ হা...

অন্ধকারে জনজীবন: তীব্র গরমে বিদ্যুতের জন্য হাহাকার, কোথাও ১৬ ঘণ্টা লোডশেডিং

দেশজুড়ে তীব্র তাপপ্রবাহের মধ্যে নতুন করে বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ভয়াব...

মাদারীপুরে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মশাল মিছিল

মাদারীপুরে নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের প্রতিবাদে মশাল মিছিল...

মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, মুন্সীগঞ্জে ফার্মেসিকে জরিমানা 

মুন্সীগঞ্জ শহরের পুরাতন কাচারি এলাকায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য প্রদর্শ...

রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি

রাষ্ট্রপতি পদে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দিয়...

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা

রাষ্ট্রপতি পদে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র নির্বাচ...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা