পাবনা-৪ আসনে নৌকা পেলেন নুরুজ্জামান বিশ্বাস
রাজনীতি

পাবনা-৪ আসনে নৌকা পেলেন নুরুজ্জামান বিশ্বাস

নিজস্ব প্রতিবেদক:

পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন পাবনা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নুরুজ্জামান বিশ্বাস। রোববার (৩০ আগস্ট) দলের সংসদীয় বোর্ডের সভায় এই সিদ্ধান্ত হয়।

পাঁচটি শূন্য আসনের জন্য সভাটি হলেও অন্য চারটি আসনে প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি। আসনগুলো হলো, ঢাকা-৫, ঢাকা-১৮, নওগাঁ-৬ ও সিরাজগঞ্জ-১।

সভা শেষে আওয়ামী লীগের সংবাদ বিজ্ঞপ্তিতে দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া নুরুজ্জামান বিশ্বাসকে মনোনয়ন দেওয়ার বিষয়টি জানান।

ক্ষমতাসীন আওয়ামী লীগের পাঁচজন সাংসদের মৃত্যুতে আসনগুলো শূন্য হয়েছে।

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বিকেল সাড়ে চারটায় সংসদীয় মনোনয়ন বোর্ডের এ সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পাঁচটি আসনের মধ্যে পাবনা-৪ আসনে আগামী ২৬ সেপ্টেম্বর উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর মৃত্যুতে আসনটি শূন্য হয়েছিল। এ আসনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন ২ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ৩ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন ৮ সেপ্টেম্বর।

ঢাকা-৫ ও নওগাঁ-৬ সংসদীয় আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে ১৭ অক্টোবর। আর ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপ-নির্বাচনের তফসিল পরে জানানো হবে। ঢাকা-৫ আসনে হাবিবুর রহমান মোল্লা, নওগাঁ-৬ আসনে ইসরাফিল আলম, সিরাজগঞ্জ-১ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম এবং ঢাকা-১৮ সাহারা খাতুন মারা যাওয়ার পর প্রয়াত হওয়ায় আসনগুলো শূন্য হয়।

পাঁচ আসনের উপ-নির্বাচনে নৌকা প্রতীকে মোট মনোনয়নপ্রত্যাশী ছিলেন ১৪১ জন। এর মধ্যে ঢাকা-৫ আসনে ২০ জন, ঢাকা-১৮ আসনে সর্বোচ্চ ৫৬ জন, সিরাজগঞ্জ-১ আসনে তিনজন, নওগাঁ-৬ আসনে ৩৪ জন, পাবনা-৪ আসনে ২৮ জন মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ করে জমা দেন।

করোনা পরিস্থিতির কারণে এবারের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা সীমিত আকারে অনুষ্ঠিত হয়। বোর্ডের সদস্য ওবায়দুল কাদের, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান ও ড. আবদুর রাজ্জাক সভায় ছিলেন।

করোনা শুরুর কয়েক মাস পর আজই প্রথম শেখ হাসিনার উপস্থিতিতে আওয়ামী লীগের কোনো সভা অনুষ্ঠিত হলো।

দায়িত্বশীল সূত্র জানায়, দলীয় প্রধান শেখ হাসিনা বাকি চারটি আসনে দলীয় মনোনয়ন চূড়ান্ত করতে গোয়েন্দা সংস্থা, সাংগঠনিক চ্যানেল ও নিজস্ব সূত্র থেকে তথ্য সংগ্রহ করেছেন। সম্ভাব্য দলীয় প্রার্থী কারা হতে পারেন, এই বিষয়ে প্রায় সিদ্ধান্তে পৌঁছে গেছেন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা