নির্বাচন-আন্দোলন দুটিতেই পরাজিত বিএনপি: কাদের
রাজনীতি

‘নির্বাচন-আন্দোলন দুটিতেই পরাজিত বিএনপি’

নিজস্ব প্রতিবেদক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘দেশে যেকোনো নির্বাচন এলেই বিএনপি তার স্বরে চিৎকার শুরু করে, তারা নির্বাচনে হারার আগেই হেরে যায়।’ আন্দোলন ও নির্বাচন উভয়টিতে বিএনপি পরাজিত বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার (৩১ আগস্ট) সকালে মুন্সীগঞ্জ সড়ক বিভাগের অধীনে নবনির্মিত পরিদর্শন বাংলো উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।

‘সরকারের জনসমর্থন নেই’ বিএনপি মহাসচিবের এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে ওবায়দুল কাদের বলেন, ‘জনসমর্থন আছে কি নেই তার মানদণ্ড কী? সে অভিন্ন মাপকাঠিতে বিএনপি কী জনসমর্থন মেপে দেখেছে?’

ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচন যদি মানদণ্ড হয় সেক্ষেত্রে সাম্প্রতিক নির্বাচনগুলোর দিকে তাকালে বিএনপির অবস্থান স্পষ্ট।’

তিনি স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘যারা আন্দোলনে পরাজিত হয়, পরবর্তী নির্বাচনেও তারা পরাজিত হয়। বিএনপি আন্দোলন ও নির্বাচন দুটোতেই পরাজিত, তাই জনগণও তাদের প্রত্যাখ্যান করেছে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ হয়ে জনগণ যাদের বারবার প্রত্যাখ্যান করে তাদের মুখে এমন কথা শোভ পায় না।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘জাতীয় সংসদের আসন্ন পাঁচটি আসনে উপ-নির্বাচনে একটি আসনের মনোনয়ন দেওয়া হয়েছে, অন্য আসনগুলোতে তফসিল ঘোষণার পর প্রার্থী বাছাই বা চূড়ান্ত করতে দলীয় দলীর সভাপতির ওপর মনোনয়ন বোর্ড সর্বসম্মতিক্রমে দায়িত্ব অর্পণ করেছে।’

‘করোনার পাশাপাশি রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে’ গণমাধ্যমে প্রকাশিত এমন রিপোর্ট অনুসারে মন্ত্রী বিভিন্ন সিটি করপোরেশনসহ সারাদেশের পৌরসভাগুলোকে মশক নিধন কার্যক্রম জোরদারসহ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার আহ্বান জানান।

সান নিউজ/ আরএইচ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পল্লবীতে ‘ল্যাংড়া’ রুবেলসহ গ্রেপ্তার পাঁচ

রাজধানীর পল্লবীতে মাদক বিক্রির ১৫ লাখ টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে গুলি করে হত...

আন্তর্জাতিক যুব দিবস আজ

আজ ১২ আগস্ট, আন্তর্জাতিক যুব দিবস। বিশ্বের তরুণদের অধিকার, সম্ভাবনা, নেতৃত্ব...

বিশ্ববাজারে আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচল নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে আবারও...

দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। মঙ্গলবার (১১ আগস্ট) প্রতি ভরি সোনায় ১ হা...

অন্ধকারে জনজীবন: তীব্র গরমে বিদ্যুতের জন্য হাহাকার, কোথাও ১৬ ঘণ্টা লোডশেডিং

দেশজুড়ে তীব্র তাপপ্রবাহের মধ্যে নতুন করে বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ভয়াব...

মাদারীপুরে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মশাল মিছিল

মাদারীপুরে নদী থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের প্রতিবাদে মশাল মিছিল...

মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, মুন্সীগঞ্জে ফার্মেসিকে জরিমানা 

মুন্সীগঞ্জ শহরের পুরাতন কাচারি এলাকায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য প্রদর্শ...

রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি

রাষ্ট্রপতি পদে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দিয়...

রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা

রাষ্ট্রপতি পদে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র নির্বাচ...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা