ছবি-সংগৃহীত
রাজনীতি

আমাদের গণতন্ত্র শিক্ষা দেবেন না

নিজস্ব প্রতিবেদক: তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে বলেছেন, যারা গণতন্ত্রের শিক্ষা দিচ্ছেন তাদের দেশেই গণতন্ত্র নেই। তাই আমাদের গণতন্ত্র শিক্ষা দেবেন না।

আরও পড়ুন : ঢাকায় বিএনপির কৃষক সমাবেশ আজ

সোমবার (২ অক্টোবর) প্রেস ক্লাবের সামনে ‘মায়ের কান্না’ সংগঠন আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।

দেশি-বিদেশি মানবাধিকার ব্যবসায়ীরা কেন জিয়াউর রহমানের ’৭৭-এর হত্যাযজ্ঞ নিয়ে কথা বলছেন না, প্রশ্ন রেখে মাহমুদ বলেন, বাংলাদেশের অগ্রযাত্রা অনেকের পছন্দ হচ্ছে না বলে তারা নানান ষড়যন্ত্র করচ্ছে।

তথ্যমন্ত্রী বলেন, মায়ের কান্নার আন্দোলন যৌক্তিক। মানবাধিকার নিয়ে যারা কাজ করছেন তাদের বলছি, এ বিষয়টা নিয়ে দেখবেন।

আরও পড়ুন : যুবলীগ দেখলে শয়তানও পালায়

তিনি আরও বলেন, খালেদা জিয়াকে রাজনৈতির দাবার গুটি বানানো হয়েছে। জিয়া হাসপাতালে গেলেই বিএনপি বলে জীবন সংকটাপন্ন। তারা চায় না যে বেগম জিয়া সুস্থ থাকুক। এ নিয়ে দয়া করে রাজনীতি করবেন না। তার বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া আদালতের ব্যাপার।

বিএনপি হামাগুড়ি দিয়ে মানুষকে সম্পৃক্ত করতে পারেনি। তারা এখন সন্ত্রাসের পরিকল্পনা গ্রহণ করছে। আওয়ামী লীগ রাজপথে আছে, থাকবে। কঠোরভাবে প্রতিহত করা হবে।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা