ছবি: সংগৃহীত
রাজনীতি

ঢাকায় বিএনপির কৃষক সমাবেশ আজ 

নিজস্ব প্রতিবেদক: সরকারের পদত্যাগ ও দলের চেয়াপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ রাজধানীতে বিএনপির কৃষক সমাবেশ ও আইনজীবীদের পদযাত্রা রয়েছে।

আরও পড়ুন: শিশুরা গড়ে উঠলে বিশ্ব শান্তিময় হবে

সোমবার (২ অক্টোবর) দুপুর ২ টায় রাজধানীরি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সামনের এ সমাবেশ করবে বিএনপি। এ দিন বেলা ১১ টা জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করবে দলটি।

বিএনপি সূত্রে জানা যায়, সরকারের পদত্যাগের ‘একদফা’ দাবিতে চলমান আন্দোলনে বিভিন্ন পেশাজীবীদের রাস্তায় নামানোর উদ্যোগ নিয়েছে বিএনপি। এরই অংশ হিসেবে শনিবার (৩০ সেপ্টেম্বর) শ্রমিক কনভেনশন করা হয়।

আরও পড়ুন: শিশুদের মনে সাহস জাগাতে সরকার বদ্ধপরিকর

আজ কৃষক সমাবেশ এবং ৪ অক্টোবর সম্মলিত পেশাজীবীদের সমাবেশ অনুষ্ঠিত হবে। এরপর সব ছাত্র সংগঠনের উদ্যোগে সমাবেশ করার পরিকল্পনা রয়েছে। এর প্রেক্ষিতে ১৫ টি ছাত্র সংগঠনের একটি জোট করা হয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ দুপুর ২ টা নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় অফিস সামনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: এলপিজি গ্যাসের নতুন মূল্য ঘোষণা আজ

জাতীয়তাবাদী কৃষক দলের আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

একই দাবিতে আজ বেলা ১১ টা জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা