ছবি-সংগৃহীত
রাজনীতি

বিএনপিকে আর মানুষ ক্ষমতায় দেখতে চায় না

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বিএনপি-জামায়াতকে দেশের অশুভ শক্তি বলে মন্তব্য করে বলেছেন, বাংলাদেশের মানুষ আর কোনো অবৈধ দলকে ক্ষমতায় দেখতে চায় না।

আরও পড়ুন: বঙ্গবন্ধুকে হত্যার মাস্টার মাইন্ড জিয়া

শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকালে কৃষকলীগ আয়োজিত কৃষক মহাসমাবেশে তিনি এ কথা বলেন।

হানিফ বলেন, বর্তমান সরকার না কি জনগণের সরকার নয়- মির্জা ফখরুল বলেছেন। আপনারা যে ক্ষমতায় আসতে চান কীভাবে আসতে চান। আপনারা ক্ষমতায় থাকার সময় কৃষকদের হত্যা করেছেন। দেশের মানুষ তা ভুলে যায়নি। সে ঘটনার জন্য আপনারা জাতির কাছে ক্ষমা চাননি।

আরও পড়ুন: ভালো মানুষের সংখ্যা কমে যাচ্ছে

তিনি বলেন, আপনারা খুনির দল, আপনার সন্ত্রাসীদের দল। আপনারা তাহলে কোন কারণে ক্ষমতায় যেতে চান। কথা বলার আগে নিজের চেহারা আয়নায় দেখুন। এ অবৈধ দলের নেতা, কীভাবে আপনি সরকারকে অবৈধ বলছেন? আজকে থেকে বাংলাদেশের মানুষ আর কখনো আপনাদের দলকে ক্ষমতায় দেখতে চায় না। তাই আপনাদের রাস্তায় আন্দোলন করে লাভ নেই। আর যদি আপনারা নির্বাচনে বাঁধা দেন, তাহলে রাজপথে আমরা আপনাদের প্রতিহত করব।

আরও পড়ুন: শেখ হাসিনা ছাড়া নির্বাচন হবে না

কৃষক লীগের সভাপতি সমীর চন্দের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতির সঞ্চালনায় সমাবেশে আরও বক্তৃতা রাখেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মির্জা আজম, এস এম কামাল, আফজাল হোসেন, ত্রাণ ও সমবায় সম্পাদক আমিনুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খাঁন নিখিল প্রমুখ।

সান নিউজ/এমএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা