ছবি: সংগৃহীত
রাজনীতি

সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা আজ

নিজস্ব প্রতিবেদক: আজ ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের এক সভা আহ্বান করা হয়েছে।

আরও পড়ুন: আজ ঢাকায় বিএনপির সমাবেশ

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে।

এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সকলকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন শনিবার দেশে ফিরছেন রাষ্ট্রপতি

জানা গেছে, এ সভায় নাটোর-৪ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী মনোনয়ন দেওয়া হবে।

এর আগে গত ৩০ আগস্ট নাটোর-৪ আসনের এমপি আব্দুল কুদ্দুসের মৃত্যু হয়। তার মৃত্যুতে এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা