ছবি-সংগৃহীত
রাজনীতি

আ.লীগ সব অর্জন ধ্বংস করেছে

নিজস্ব প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকার পুরো সমাজকে নষ্ট সমাজে রূপান্তর করেছে। শুধু রাজনীতি, সংসদ, গণমাধ্যম নয়; এই দানবীয় সরকার প্রতিটি ক্ষেত্র বিনষ্ট করে দিয়েছে। তারা দেশের সব অর্জনকে ধ্বংস করে দিয়েছে।

আরও পড়ুন : বিএনপি আবারও নাশকতা করতে পারে

সোমবার (১৪ আগস্ট) রাজধানীর গুলশানের একটি হোটেলে এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, স্বাধীনতার ৫০ বছর পরে এসে বলতে হচ্ছে আজকে দেশে গণতন্ত্র নেই, গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারছে না। গণতন্ত্র ছাড়া মুক্ত ও স্বাধীন গণমাধ্যম সম্ভব নয়।

তিনি বলেন, আজ সর্বগ্রাসী, ফ্যাসিবাদী সরকার পুরো দেশকে গ্রাস করেছে। এই ফ্যাসিবাদীদের অন্যতম প্রধান অস্ত্র হচ্ছে গণমাধ্যমকে পুরোপুরি নিয়ন্ত্রণ করা। তারা যেসব অপকর্ম করে এবং মানুষের অধিকার কেড়ে নেয়, তা লোকচক্ষুর অন্তরালে নিয়ন্ত্রণ করার প্রয়োজন হয়। আওয়ামী লীগ গত দেড় দশক ধরে সুকৌশলে সেটা করে আসছে।

আরও পড়ুন :লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা সবার দায়িত্ব

বিএনপির মহাসচিব বলেন, আজকে যারা জোর করে, অবৈধভাবে এবং অসাংবিধানিকভাবে ক্ষমতা দখল করে বসে আছে, তারা নিজেদের ক্ষমতাকে চিরস্থায়ী করার লক্ষ্যে, তাদের পুরোনো আশা-আকাঙ্ক্ষা এক দলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা, সেটা করার জন্য তারা সংবিধান পরিবর্তন করেছে, সংসদকে নিয়ন্ত্রণ করেছে, নির্বাচন ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করেছে, প্রশাসন এবং পুরো গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করেছে।

তিনি বলেন, বিদেশিরাও বলছে বাংলাদেশে গণতন্ত্র নেই, নির্বাচন হয় না। তাই এখন বুকে সাহস নিয়ে গণতন্ত্রের জন্য, মানুষের অধিকারের জন্য ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে হবে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা