ছবি: সংগৃহীত
রাজনীতি

দেশের আস্থার ঠিকানা শেখ হাসিনা 

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এই দেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। আমরা এই দেশকে পাকিস্তানের বন্ধুদের হাতে তুলে দেবো না। এখন পর্যন্ত শেখ হাসিনা বাংলাদেশের আস্থার ঠিকানা। আমরা তার নেতৃত্বে এগিয়ে যাবো।

আরও পড়ুন: আ’লীগকে ভোট দিলেই দেশ এগিয়ে যাবে

রোববার (৬ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনের বিশেষ বর্ধিত সভায় এ কথা বলেন তিনি। দেশের বিভিন্ন বিভাগ থেকে আওয়ামী লীগের তৃণমূল নেতারা এ সভায় অংশ নিয়েছেন।

রীতি অনুযায়ী, সভার সভাপতিত্ব করছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

এ সময় ওবায়দুল কাদের বলেন, এই দেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। অনেক রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ। আমরা এই দেশকে পাকিস্তানের বন্ধুদের হাতে তুলে দেবো না।

আরও পড়ুন: ঢাকায় আসছেন রিচার্ড নেফিউ

তিনি বলেন, এখন পর্যন্ত শেখ হাসিনা বাংলাদেশের আস্থার ঠিকানা। আমরা তার নেতৃত্বে এগিয়ে যাবো। আপনারা প্রস্তুত হোন।

আ.লীগ সাধারণ সম্পাদক বলেন, বিশ্ব সংকটের মধ্যেও শেখ হাসিনা সবকিছু শক্ত হাতে মোকাবিলা করে যাচ্ছেন। এখন বাংলাদেশ পৃথিবীর অনেক দেশ থেকে ভালো অবস্থানে রয়েছে।

তিনি আরও বলেন, কিছু দুঃখ আছে। দ্রব্যমূল্য বাড়ছে, আমরা কষ্ট পাচ্ছি। বড় বড় দেশগুলোর জন্য দ্রব্যমূল্য বাড়ছে। তবুও সব সামলিয়ে বাংলাদেশকে এগিয়ে যাচ্ছেন, সংকট ও ষড়যন্ত্র মোকাবিলা করে এগিয়ে যাচ্ছেন শেখ হাসিনা। শেখ হাসিনা মাথা নত করতে জানেন না।

আরও পড়ুন: আ.লীগের বিশেষ বর্ধিত সভা শুরু

সেতুমন্ত্রী বলেন, আবার ষড়যন্ত্র চলছে, সন্ত্রাস চলছে। আবার আমাদের মুক্তিযুদ্ধের চেতনা হুমকির মুখে। প্রস্তুত হউন, শপথ নিন।

তিনি বলেন, শেখ হাসিনা দেখিয়েছেন, আমরাই পারি। উন্নয়ন ও অগ্রযাত্রায় বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেল। নিজ দেশের টাকায় পদ্মাসেতু করে শেখ হাসিনা দেখিয়েছেন, আমরাই পারি।

আরও পড়ুন: আজ আ. লীগের বিশেষ বর্ধিত সভা

উপস্থিত নেতাদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের আরও বলেন, ভয় পাবেন না। ভয় পাওয়ার কোনো কারণ নেই। মিছিল-মিটিংয়ে কিছু লোক দেখলেই ভয় পায়। আমাদের লোক অনেক বেশি।

তিনি বলেন, সাধারণ মানুষ আগামী নির্বাচনে শেখ হাসিনাকে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছে। ভয় নেই শেখ হাসিনা আছে। আমরা তার নেতৃত্বে এগিয়ে যাবো।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা