ছবি: সংগৃহীত
রাজনীতি

আজ আ. লীগের বিশেষ বর্ধিত সভা 

নিজস্ব প্রতিবেদক: স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আজ আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: আ.লীগ অসাধ্য সাধন করতে পারে

রোববার (৬ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে।

এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গণমাধ্যমে পাঠানো আওয়ামী লীগের এক বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, বিশেষ বর্ধিত সভায় উপস্থিত থাকবেন- আওয়ামী লীগের জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদের সদস্য, জেলা/মহানগর ও উপজেলা/থানা/পৌরসভা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, জাতীয় সংসদের দলীয় সংসদ সদস্য, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের দলীয় চেয়ারম্যান, সিটি কর্পোরেশন ও পৌরসভার দলীয় মেয়র এবং সহযোগী সংগঠনগুলোর কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকরা।

আরও পড়ুন: শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে

এ বিজ্ঞপ্তিতে সভায় সংশ্লিষ্ট সবাইকে যথা সময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বিশেষ বর্ধিত সভা উপলক্ষ্যে রাজধানীতে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে বিশেষ ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপির নির্দেশনা অনুযায়ী, অনুষ্ঠিত এ বিশেষ বর্ধিত সভায় বিজয় সরণি দিয়ে জাতীয় সংসদের লেক রোড হয়ে ১ নম্বর গেট দিয়ে গণভবনে প্রবেশ করবেন আমন্ত্রিত নেতারা।

আরও পড়ুন: আমি তোমাদের সন্তানদের জন্য লড়ছি

সভায় অংশগ্রহণকারীদের ব্যক্তিগত গাড়ি নির্ধারিত স্থানে (বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র সংলগ্ন মাঠ) পার্কিং করতে হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ নির্দেশনা মেনে চলতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করেছেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা