ছবি: সংগৃহীত
রাজনীতি

ফেয়ার ইলেকশন আমাদের কমিটমেন্ট

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগ বিদেশিদের কোনো চাপ অনুভব করছে না জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ফ্রি, ফেয়ার ইলেকশন করা আমাদের কমিটমেন্ট।

আরও পড়ুন: কোনো দলের পক্ষে নেই যুক্তরাষ্ট্র

আজ (বৃহস্পতিবার) দুপুর সাড়ে ১২ টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এ দিন বেলা সোয়া ১১ টায় কার্যালয়ের অষ্টম তলায় তাদের মধ্যে বৈঠক শুরু হয়। বৈঠকটি শেষ হয় সাড়ে ১২ টায়।

আরও পড়ুন: ব্যঙ্গকারীরাই বেশি সুবিধা নিচ্ছে

মার্কিন রাষ্ট্রদূতের সাথে সোয়া ১ ঘণ্টার বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে ওবায়দুল কাদের বলেন, আমরা চাপ অনুভব করবো কেন? ফ্রি, ফেয়ার ইলেকশন করা আমাদের কমিটমেন্ট। যদি বলেন, চাপ, তাহলে বিবেকের চাপ।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আমেরিকার সাথে আমাদের বিভিন্ন লেনদেন আছে। তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজমান। আমেরিকার মান্যবর রাষ্ট্রদূত আমাদের পার্টি অফিসে এসেছিলেন। তারা আমাদের এই অফিসে আগে কখনো আসেননি। তিনি এলেন, দেখে গেছেন।

আরও পড়ুন: আ’লীগের কার্যালয়ে মার্কিন রাষ্ট্রদূত

তিনি বলেন, কথা যেটা, আগামী নির্বাচন। নির্বাচন নিয়ে কথা হয়েছে। আমরা সব সময় বলি, নির্বাচন নিয়ে আমাদের যে বক্তব্য, আমরা যার সাথে আলাপ করি, আমাদের অঙ্গীকার ও বক্তব্য একটি। এটি অত্যন্ত ক্লিয়ার।

ওবায়দুল কাদের বলেন, আমরা শান্তিপূর্ণ নির্বাচন চাই। অবাধ, সুষ্ঠু নির্বাচন চাই। আমরা সবার সাথে বলছি। এটা আমাদের কমিটমেন্ট। দেশের জনগণের কাছে কমিটমেন্ট।

আরও পড়ুন: নৌকায় ভোট দিলে ভাগ্য পরিবর্তন হয়

তিনি বলেন, গণতন্ত্র আওয়ামী লীগের দীর্ঘ আন্দোলনেরই সোনালি ফসল। শেখ হাসিনার অধীনে বাংলাদেশে স্বাধীন নির্বাচন কমিশন হয়েছে। গণতন্ত্রকে রক্ষা করা এটা আমাদের পবিত্র দায়িত্ব। এ দায়িত্ব আমরা পালন করে যাচ্ছি।

সেতুমন্ত্রী আরও বলেন, আমরা কোনো কমপ্লেইন নিয়ে কথা বলিনি। তার কথা সে বলেছে। আমরা আমাদের কথা বলেছি।

আরও পড়ুন: বিএনপির রাজনৈতিক শিষ্টাচার নেই

মার্কিন অ্যাম্বাসেডর কোথাও তার কথায় কেয়ারটেকার সরকার, পার্লামেন্টের বিলুপ্তি, প্রধানমন্ত্রীর পদত্যাগ এ ধরনের কোনো কথা বলেনি। ফ্রি, ফেয়ার ও পিসফুল নির্বাচন নিয়ে কথা হয়েছে।

মার্কিনিদের পক্ষ থেকে কোনো পরামর্শ দেওয়া হয়নি বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। সংলাপের বিষয়েও কোনো কথা হয়নি বলে জানান তিনি।

আরও পড়ুন: অক্টোবরে আসবে যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক দল

এর আগে সকাল সাড়ে ১০ টার দিকে পিটার হাসের সাথে বৈঠক করতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছান সেতুমন্ত্রী কাদের। পৌনে ১ ঘণ্টা পর সেখানে আসেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

বৈঠক শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন পিটার হাসও।

সাংবাদিকদের তিনি বলেন, আমি আওয়ামী লীগ, অন্যান্য দল ও আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলেছি। সবাইকে আমি মার্কিন নীতির কথা জানিয়েছি। আওয়ামী লীগসহ সবাইকে আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য বলেছি। যুক্তরাষ্ট্র সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করে।

আরও পড়ুন: বাংলাদেশের জনগণই আমার মূল শক্তি

বৈঠকে পিটার হাসের এ বৈঠকে ওবায়দুল কাদেরসহ উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ফারুক খান, আন্তর্জাতিক সম্পাদক ড. শাম্মী আহম্মেদ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ এবং কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত।

এ বৈঠকে পিটার হাসের সাথে তার একজন প্রতিনিধি অংশ নেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা