ছবি : সংগৃহিত
রাজনীতি
বায়তুল মোকাররম

দক্ষিণ গেটেই আ.লীগের সমাবেশ

নিজস্ব প্রতিবেদক: স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু জানিয়েছেন, রাজধানীতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটেই আওয়ামী লীগের তিন সংগঠনের ‘শান্তি সমাবেশ’ অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: জামায়াত নেতার বাড়িতে ১৩ এমপি

বৃহস্পতিবার (২৭ জুলাই) আওয়ামী লীগের তিন সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ এর আগে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি সমাবেশ করতে চেয়েছিল।

কিন্তু গতকাল (বুধবার) দিনভর নাটকীয়তা শেষে রাতে জানানো হয়- শুক্রবার (২৮ জুলাই) বিকেল ৩টায় ঢাকার আগারগাঁওয়ে বাণিজ্য মেলার (পুরোনো) মাঠে তাদের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে।

বিএনপি এর আগে তাদের সমাবেশ পিছিয়ে শুক্রবার করার ঘোষণা দেয়।

আরও পড়ুন: ২৯০ এমপির বৈধতা নিয়ে শুনানি মুলতবি

প্রসঙ্গত, বৃহস্পতিবার একইদিনে ঢাকাতে সমাবেশ করতে চেয়েছিল বিএনপি ও আওয়ামী লীগ। বিএনপি চেয়েছিল সোহরাওয়ার্দী উদ্যানে আর আওয়ামী লীগ চেয়েছিল বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে। তবে কোনো দলকেই রাজধানীতে পুলিশের পক্ষ থেকে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি।

পরে বৃহস্পতিবারই আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্য মেলা মাঠে আওয়ামী লীগের শান্তি সমাবেশ করার সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী রাতে (বুধবার) মাঠ পরিদর্শনে যায় আওয়ামী লীগের প্রতিনিধি দল।

এরইমধ্যে বিএনপি সিদ্ধান্ত জানায় তারা তাদের সমাবেশ একদিন পিছিয়ে শুক্রবার করবে এবং তা হবে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে।

আরও পড়ুন: সন্দেহের দ্বন্দ্বে বিএনপি-জামায়াত

এদিকে বিএনপির এ সিদ্ধান্ত আসার পর ক্ষমতাসীন আওয়ামী লীগের সিদ্ধান্তেও পরিবর্তন আসে। দলের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম জানান, আগারগাঁওয়ের বাণিজ্য মেলা মাঠটি সমাবেশের জন্য উপযোগী নয় বলে জানান।

মাঠটি ব্যবহার উপযোগী করার জন্য এক দিন সময় প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, এজন্য আমাদের শান্তি সমাবেশ এক দিন পিছিয়ে ২৮ জুলাই শুক্রবার করা হয়েছে।

আওয়ামী লীগ নেতারা আজ সকালে আবারও মাঠটি পরিদর্শনে যান। পরিদর্শন শেষে আফজালুর রহমান বলেন, আমরা এসে দেখলাম যে মাঠ প্রস্তুত হতে আরও দুই-এক দিন সময় লাগবে। আমাদের কালকে সমাবেশটি করতে হবে।

আরও পড়ুন: নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ কাল

আমরা চিন্তা করেছি যে আমাদের যেহেতু বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে পারমিশন দেওয়া হয়েছে, আমরা দক্ষিণ গেটেই সমাবেশটি করব।

বাবু বলেন, আমাদের নেতাকর্মীরা অলরেডি জানে যে, আমরা দক্ষিণ গেটেই সমাবেশটি করছি। গতকাল যেহেতু পারমিশন পেয়েছিলাম না, এখানে (আগারগাঁও) করার একটা প্রস্তুতি নিয়েছিলাম। আমরা বায়তুল মোকাররমের দক্ষিণ গেটেই আমাদের সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছি।

শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের রাষ্ট্রপতির একটি প্রোগ্রাম রয়েছে জানিয়ে আফজালুর রহমান বলেন, সেখানে সকল বিচারপতিরা উপস্থিত থাকবে। সে কারণে এসএসএফ আমাদের পারমিশন দিচ্ছে না।

আরও পড়ুন: পরিবেশ নষ্ট হলে দায় বিএনপির

সে কারণে আমরা আমাদের নির্ধারিত পুরাতন স্থান বায়তুল মোকাররমের দক্ষিণ গেটেই ফিরে যাচ্ছি বলেও জানান তিনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা