ছবি : সংগৃহিত
রাজনীতি

দুপুরে জামাতের সাথে ইইউ প্রতিনিধিদলের বৈঠক

স্টাফ রিপোর্টার: আজ বাংলাদেশ জামায়াতে ইসলামির সঙ্গে বৈঠক করবে ঢাকা সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দল।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর পদত্যাগ হাস্যকর দাবি

শনিবার (১৫ জুলাই) দুপুর ২টা ৩০ মিনিটে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সংবিধান অনুযায়ী চলতি বছর ডিসেম্বর কিংবা আগামী বছরের জানুয়ারি মাসে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এর জন্য ছয় সদস্যের একটি প্রতিনিধিদল নির্বাচনের আগে অবস্থা পর্যবেক্ষণ করতে ১৫ দিনের সফরে বাংলাদেশে এসেছে।

আরও পড়ুন: আ.লীগের সাথে ইইউ দলের বৈঠক

গত রোববার প্রতিনিধি দলটি ঢাকায় আসে। তাদের আগামী ২৩ জুলাই পর্যন্ত ঢাকায় অবস্থান করার কথা রয়েছে। এরই মধ্যে প্রতিনিধিদলটি সরকারের কয়েকজন উচ্চপর্যায়ের সদস্য, নিরাপত্তা কর্মকর্তা, অ্যাটর্নি জেনারেলসহ অনেকের সঙ্গে বেশ কয়েকটি বৈঠক করেছে। সেখানে তারা আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে কথা বলেছে বলে গণমাধ্যমকে জানান সরকারের কয়েকজন মন্ত্রী।

প্রতিনিধিদলটি বাংলাদেশের বেশ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গেও কথা বলবে। এরই মধ্যে তারা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, এবি পার্টিসহ ১৪-১৫টি নিবন্ধিত-অনিবন্ধিত রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছে বলে জানা গেছে। এরই অংশ হিসাবে আজ আওয়ামী লীগের সঙ্গে বৈঠক হবে।

আরও পড়ুন: এরশাদ সুশাসন প্রতিষ্ঠার চেষ্টা করেছেন

প্রসঙ্গত, শনিবার সকাল ৯টায় বিএনপির সঙ্গে বৈঠক করেছে প্রতিনিধি দলটি। এ ছাড়া সকাল ১০টায় জাতীয় পার্টি, বেলা ১২টায় বাংলাদেশ আওয়ামী লীগ এবং বিকেল ৪টায় এবি পার্টির সঙ্গে তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা