ছবি : সংগৃহিত
রাজনীতি
আওয়ামী লীগের এক দফা

শেখ হাসিনা ছাড়া নির্বাচন নয়

নিজস্ব প্রতিনিধি: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির দফা একটি- শেখ হাসিনার পদত্যাগ। আমাদেরও দফা একটা- শেখ হাসিনা ছাড়া কোনো নির্বাচন নয়। নির্বাচন শেখ হাসিনার আমলেই হবে, নেতৃত্ব দেবেন শেখ হাসিনা। বাংলাদেশের মানুষ যাকে ভালোবাসে।

আরও পড়ুন: বিদেশিদের দেখাতে বিএনপির সমাবেশ

বুধবার (১২ জুলাই) বিকেলে তিনি রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

আওয়ামী লীগ কারও কর্মসূচিতে বাধা দেবে না, কারও কর্মসূচিতে বাধা হবো না জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আমাদের অবাধ সুষ্ঠু নির্বাচনে বাধা দিতে আসলে প্রতিহত করবো। বাংলাদেশ কোনো অপশক্তির সঙ্গে আপস করবে না। যাদের হাতে রক্তের দাগ, তাদের সঙ্গে আপস বা সংলাপ নয়।

বাংলাদেশের মানুষ যেই নেত্রীর (শেখ হাসিনা) সততাকে পছন্দ করে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তিনি সারারাত জেগে জেগে জনগণের কথা ভাবেন। আমরা এমন নেত্রীকে হারাতে চাই না।

আরও পড়ুন: বিএনপির ২ দিনের কর্মসূচি আসছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তারা (বিএনপি) শেখ হাসিনার কাছে পরাজিত হবে, ভেসে যাবে, এজন্য তারা শেখ হাসিনাকে চা না। উন্নয়ন যাদের পছন্দ নয়, তারা শেখ হাসিনাকে চায় না। তার অপরাধ তিনি উন্নয়ন করেছেন। স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখেছেন বলেও জানান তিনি।

তিনি বলেন, বিএনপি আজকেও অনেক লোক আনার চেষ্টা করেছে। স্বপ্ন দেখেছে। আগেও স্বপ্ন দেখেছিল, ওই স্বপ্ন গভীর রাতে গরুর হাটে মারা গেছে। এখনকার এক দফার স্বপ্নও নয়াপল্টনের কাদা-পানিতে আটকে গেছে।

আরও পড়ুন: আওয়ামী লীগের শান্তি সমাবেশ শুরু

ওবায়দুল কাদের এসময় তার চিরাচরিত ঘোষণা দিয়ে বলেন, খেলা হবে, মোকাবিলা হবে। কোনো অপশক্তির কাছে আমরা আপস করবো না।

তিনি নেতাকর্মীদের বলেন, ‘মাঠে আছেন, থাকবেন। বিএনপির এক দফা। আমাদেরও এক দফা- সংবিধান সম্মত নির্বাচন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা