ছবি-সংগৃহীত
রাজনীতি

মির্জা ফখরুলের মন ভালো নেই

নিজস্ব প্রতিবেদক : দেশের মানুষ স্বস্তিতে আছে, এজন্য বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন ভালো নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘মানুষ শান্তিতে আছে, আনন্দে আছে নাকি বিরোধী দলের ভাষায় মানুষ কষ্টে আছে? মানুষ আনন্দ থাকলে বিএনপির কষ্ট হয়, ফখরুল সাহেব কষ্ট পাচ্ছেন। আমি বলবো না মানুষ খুব ভালো আছে, তবে স্বস্তিতে আছে। মানুষের এ স্বস্তি মির্জা ফখরুল ইসলামের জন্য অস্বস্তির কারণ। এজন্য তার মন ভালো নেই।’

আরও পড়ুন : বিএনপি বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে

সোমবার (৩ জুলাই) আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শেষে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আমি তাকে শুধু একটা কথা বলবো- বিশ্বের কথা নাইবা বললাম, আশপাশের যে দেশগুলো আছে, মির্জা ফখরুল একটু যদি ঘুরে আসেন, বাজারে গিয়ে পর্যবেক্ষণ করেন, তাহলেই বুঝতে পারবেন, বাংলাদেশের দ্রব্যমূল্য বর্তমান বিশ্ব সংকটে অসহনীয় কোনো পর্যায়ে যায়নি।’

তিনি বলেন, ‘জনগণের সহনীয় ক্ষমতার মধ্যে দ্রব্যমূল্য রাখার যথাসাধ্য চেষ্টা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মির্জা ফখরুল বাইরের খবর জানেন না, আশপাশের দেশগুলোতে তাকে অনুরোধ করি, ঘুরে আসতে বলি এবং বাজার বাজারে গিয়ে পর্যবেক্ষণ করতে তাকে আমি অনুরোধ করছি। তারপর যদি সত্য কথাটা উনি বলেন।’

আরও পড়ুন : নুরের সঙ্গে যোগাযোগ নেই

আ’লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘এখন রাজনীতির জন্য সরকারের ঘাড়ে দোষ চাপাচ্ছেন। আজকে বিশ্বযুদ্ধের কারণে, নিষেধাজ্ঞা-পাল্টা নিষেধাজ্ঞা, পাকিস্তানের মতো দেশ, শ্রীলঙ্কার মতো দেশ হিমশিম খাচ্ছে। ভারতে দ্রব্যমূল্যের আগের চাইতে অনেক বেশি ঊর্ধ্বগতি পরিলক্ষিত হচ্ছে। এটার জন্য বেশিরভাগই দায়ী বিশ্ব অর্থনীতি।’

সেতুমন্ত্রী বলেন, ‘আমাদের এখানে কোনো সংকট ছিল না। আমাদের এখানে সবকিছু সহনীয় পর্যায়ে ছিল। তবে আমি মির্জা ফখরুল ইসলাম সাহেবকে বলি আপনি এসব অবান্তর অভিযোগ যখন সরকারের বিরুদ্ধে আনছেন, যখন বলছেন যে, এবারের ঈদে মানুষের কোনো আনন্দ ছিল না। আনন্দ না থাকলে গতবারের চেয়ে কত বেশি পশু এবার কোরবানি হয়েছে? এটার হিসেব কি ওনার কাছে আছে? ৫১ লাখ বেশি পশু এবার কোরবানি হয়েছে।’

আরও পড়ুন : বিরোধী মত নিষ্ঠুর নিষ্পেষণে পিষ্ট

ওবায়দুল কাদের বলেন, ‘এবার পদ্মা সেতুর কথা যদি বলি। পদ্মা সেতুতে আমাদের দিনে টোল আদায় হতো এক কোটি ২০ থেকে ৩০ লাখ টাকা। এবার ঈদের আগের দিন পদ্মা সেতুতে টোল আদায় হয়েছে চার কোটি ৫৫ লাখ টাকা। মানুষ কি আনন্দে বাড়ি গেছে, নাকি বিষণ্নচিত্তে বাড়ি গেছে? এর প্রমাণ এখানেই।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধু সেতুতেও একদিনে তিন কোটি ৫৫ লাখ টাকা টোল আদায় হয়েছে। এত টাকা টোল কোথা থেকে এলো? মানুষই তো দিয়েছে। ঈদে পশু কোরবানির চিত্রটা দেখুন। টোল আদায়ের চিত্রটা দেখুন।’

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা