ফাইল ছবি
রাজনীতি

ইডেন কলেজের অভিযুক্তদের অব্যাহতি

নিজস্ব প্রতিনিধি: পৃথক দুই মামলায় ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা, সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানাসহ ৩৩ জনকে অব্যাহতি দিয়েছেন আদালত।

আরও পড়ুন: নালিশ করার রাজনীতি করি না

সোমবার (১৯ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদের আদালত পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন আমলে নিয়ে তাদের মামলা থেকে অব্যাহতির আদেশ দেন।

রিভা, রাজিয়ার আইনজীবী সুলতা রোজিও বিষয়টি নিশ্চিত করে জানান, দুইপক্ষের মধ্যে আপস-মীমাংসা হয়ে গেছে। পুলিশ প্রতিবেদনের বিরুদ্ধে কোনোপক্ষই আদালতে নারাজি দাখিল করেননি। আদালত পুলিশ প্রতিবেদন আমলে গ্রহণ করে তাদের অব্যাহতির আদেশ দেন।

এক মামলার ১৪ আসামি হলেন-রিভা, রাজিয়া, কামরুন্নাহার জ্যোতি, জিন্নাত জাহান লিমা, বিজলি আক্তার, সোমা মল্লিক, শাহানা রহমান, শিরিন সুমি, ফারজানা নীলা, রিতু আক্তার, মিম ইসলাম, নুজহাত ফারিয়া রোকসানা, নূরজাহান ও আনিকা তাবাসসুম স্বর্ণা।

আরও পড়ুন: বিএনপি বিদেশিদের কাছে যায় না

অপর মামলার আসামিদের মধ্যে রয়েছেন সহ-সভাপতি জেবুন নাহার শিলা, মারজান আক্তার ঊর্মি, কল্পনা বেগম, সোনালী আক্তার, সুস্মিতা বাড়ৈ, সাদিয়া জাহান সাথী ও জান্নাতুল ফেরদৌস, যুগ্ম সাধারণ সম্পাদক ফাতেমা খানম বিন্তি ও সাংগঠনিক সম্পাদক সামিয়া আক্তার বৈশাখী।

প্রসঙ্গত, ২০২২ সালের ২৫ সেপ্টেম্বর ইডেন কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের সভাপতি রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়ার সমর্থকদের সঙ্গে সহ-সভাপতিদের সমর্থকদের মারামারির ঘটনা ঘটে। এতে ১০ জন আহত হয়। এ ঘটনায় গত ২৮ সেপ্টেম্বর লালবাগ থানায় উভয়গ্রুপ পাল্টাপাল্টি মামলা করেন।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা