ছবি : সংগৃহিত
রাজনীতি
সরকারবিরোধী আন্দোলনে আছি

বিএনপির সঙ্গে জোট কার্যকর নেই!

নিজস্ব প্রতিবেদক: বিএনপির সঙ্গে জামায়াতের জোট এখন আর কার্যকর নেই জানিয়ে দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, আমরা সরকারবিরোধী আন্দোলনে আছি।

আরও পড়ুন: ইসলামী আন্দোলনের ফল প্রত্যাখ্যান

বিগত এক দশকের অধিক সময় পর রাজধানীতে জামায়াতে ইসলামীর প্রকাশ্যে সমাবেশ করা নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে।

প্রসঙ্গত, রাজনৈতিক দলটিকে এতো বছর ধরে কোনো সভা সমাবেশ করার অনুমতি দেওয়া হয়নি, নিজেদের কার্যালয়ে সভা করতে গেলেও যাদের গ্রেফতার হতে হয়েছে। ইসলামপন্থী সেই দল হঠাৎ কীভাবে রাজধানীতে সমাবেশ করতে পারল, তা নিয়ে অনেকের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

এ ছাড়া বিএনপির সঙ্গে দলটির সম্পর্ক নিয়েও উঠেছে নানা প্রশ্ন। এ নিয়ে বিবিসি বাংলা একটি বিশেষ প্রতিবেদনও প্রকাশ করেছে।

আরও পড়ুন: ভিসানীতিকে সমর্থন করি

বিশ্লেষকদের অনেকেই মনে করছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজনীতিতে 'পর্দার অন্তরালে' যেসব যোগাযোগ বা নানারকম সমীকরণ চলছে, জামায়াতের ইসলামীর সমাবেশের মাধ্যমে তারই প্রতিফলন ঘটেছে।

গত শনিবার (১১ জুন) ঢাকার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনের মিলনায়তনে সমাবেশ করেছে জামায়াতে ইসলামী, যেখানে দলটির বহু নেতাকর্মী অংশগ্রহণ করে।

শনিবারের সমাবেশ থেকে দলটির নিবন্ধন ফিরিয়ে দেওয়া, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, জামায়াতের নেতাকর্মীদের মুক্তি এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ দাবি তোলা হয়েছে।

আরও পড়ুন: তিন মাসের এমপি হতে প্রার্থী যারা

রোববার (১২ জুন) সমাবেশ ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের মুখে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘জামায়াত মাঠে নামে নাই, তাদের মাঠে নামিয়েছে তাদের বিশ্বস্ত ঠিকানা, তাদের আসল মুরব্বি বিএনপি।’

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ওই সমাবেশের প্রসঙ্গে বলেছেন, ‘জামায়াতে ইসলামীর সভা থেকে যেভাবে আস্ফালন করা হয়েছে, এগুলো জামায়াতের বক্তব্য নয়, বিএনপির বক্তব্য। বিএনপির নেতৃত্বাধীন জোটের শরিক হচ্ছে জামায়াত। বিএনপি জামায়াতকে দিয়ে এসব কথা বলিয়েছে।’

অপরদিকে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চের নেতা মাহমুদুর রহমান মান্না কিছু প্রশ্ন তুলে বলেছেন,‘জামায়াতের ব্যাপারটা কিন্তু বিস্ময়কর। এতদিন তারা দেয়নি কেন? নতুন করে আবার পারমিশন দিল কেন? এই ব্যাখ্যা আমরা তাদের কাছে চাই।’

আরও পড়ুন: আবারও ছাত্রদলের ২ পক্ষের সংঘর্ষ

গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘সরকার একটা রাজনৈতিক সমীকরণের জায়গা থেকে পুরো বিষয়টা করছে... এ রকম অনুমান করার যথেষ্ট কারণ আছে।’

বিবিসি বাংলাকে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের তবে এসব আলোচনা প্রসঙ্গে বলেছেন, ‘বিএনপির সঙ্গে জামায়াতের জোট এখন আর কার্যকর নেই, কিন্তু আমরা সরকারবিরোধী আন্দোলনে আছি।’

আরও পড়ুন: তত্ত্বাবধায়ক সরকার ডেড ইস্যু

আবদুল্লাহ মো. তাহের আরও বলেন, ‘সভা সমাবেশ করা তো আমাদের রাজনৈতিক অধিকার। গত ১০ বছর ধরে আমাদের প্রকাশ্যে কোনো সমাবেশ করার অনুমতি দেওয়া হয়নি।

তিনি বলেন, তাদের হয়তো সেই বোধোদয় হয়েছে; তাই এখন অনুমতি দিয়েছে। এর অন্য কোনো কারণ আছে বলে আমরা মনে করি না।’

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা