ছবি: সংগৃহীত
রাজনীতি
বরিশাল সিটি করপোরেশন

৪ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল 

নিজস্ব প্রতিবেদক : বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা মেয়র পদে ৬ জনের মনোনয়নপত্র বৈধ এবং ৪ জনের বাতিল ঘোষণা করেছেন।

আরও পড়ুন : বিএনপি মুসলিম লীগের নব্য সংস্করণ

বৃহস্পতিবার (১৮ মে) সকাল সাড়ে ১০ টায় বরিশাল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মেয়র পদ প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির বৈধ এবং বাতিল প্রার্থীদের নাম ঘোষণা করেন।

বৈধ প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের আবুল খায়ের আব্দুল্লাহ, জাতীয় পার্টির মো ইকবাল হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, জাকের পার্টির মিজানুর রহমান বাচ্চু, স্বতন্ত্র কামরুল আহসান ও আলী হোসেন।

আরও পড়ুন : দেশে আইনের শাসন নেই

বাতিল স্বতন্ত্র প্রার্থীরা হলেন- লুৎফুল কবির, সৈয়দ এসাহাক মোহাম্মদ আবুল খায়ের, আসাদুজ্জামান ও নেছারউদ্দিন।

২৫ মে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। এছাড়া ২৬ মে প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং ভোটগ্রহণ হবে ১২ জুন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা