শাজাহান খান
রাজনীতি

যত অপকর্ম সবই বিএনপির দ্বারা

নিজস্ব প্রতিবেদক: বিএনপি আন্দোলনের নামে ২০১৩, ১৪ ও ১৫ সালে হত্যাযজ্ঞ চালিয়েছে। এ দেশে যত হত্যা খুনের অপকর্ম সবই বিএনপির দ্বারা। তারা কোন মুখে অন্যের ঘাড়ে দোষ চাপায়। তাদের বর্তমানে যে আন্দোলনের ধারা এ ধারাকে আমরা সাধুবাদ জানাই। তবে তারা যে আন্দোলনের নামে নাশকতা সৃষ্টি করে মানুষকে হত্যা করবে, সেটা কখনোই ভালো না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান।

আরও পড়ুন: সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছে

শুক্রবার (৩১ মার্চ) সকালে শহরের লেকপাড়ের পুরাতন ট্রেজারি ভবনে মাদারীপুর মিউজিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

শাজাহান খান বলেন, হত্যা আর রক্তের মধ্য দিয়ে বিএনপির সৃষ্টি, এদের নেতাকর্মীদের মুখে গুম, খুনের কথা মানায় না। দেশে গুম ও হত্যার সংস্কৃতি শুরু করেছে বিএনপি। তারা মানুষকে হত্যা করে গণতন্ত্রের কথা বলে, তাদের মুখে গণতন্ত্রের কথা মানায় না। বিএনপি গণতন্ত্রের নামে নাশকতা সৃষ্টি করে।

জেলা প্রশাসক ড. রহিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্হাপনা বিভাগ) মো. নাজমুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. নজরুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান মো. ওবায়দুর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপরাধ) মো. মনিরুজ্জামান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. কামরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

উলিপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ

বিস্তীর্ণ মাঠজুড়ে কানায় কানায় দর্শকের ভিড়, খেলোয়াড়...

লক্ষ্মীপুর হাসপাতালে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ঢুকে...

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৮

নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা