রাজনীতি

উখিয়া ছাত্রলীগের যুগ্ম আহবায়ক হলেন মামুন

উখিয়া প্রতিনিধি: উখিয়া উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির যুগ্ম আহবায়ক মনোনীত হলেন মামুন চৌধুরী। শুক্রবার (৩১ মার্চ) দিবাগত রাতে কক্সবাজার জেলা ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসাইন ও সাধারণ সম্পাদক আবু মো. মারুফ আদনান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

নবগঠিত কমিটির যুগ্ম আহবায়ক মামুন রুমখাঁপালংয়ের নুরুল আলমের মেঝ ছেলে। শহিদ এটিএম জাফর আলম, সাবেক মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম, হলদিয়া পালং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ আলমের আপন ভাতিজা। তার ভাই মুহাম্মদ জাহাঙ্গীর আলম উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

আওয়ামী লীগ পরিবার হিসেবে তার পরিবারের রয়েছে সুনাম। মুক্তিযোদ্ধ চলাকালীন সময়ে দেশের স্বাধীনতার জন্য ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে নির্মম হত্যার শিকার হন শহিদ এটিএম জাফর আলম।

এদিকে,মামুন চৌধুরী বর্ণাঢ্য এক রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে উখিয়া উপজেলায় রয়েছে সুনাম ও খ্যাতি। সে উখিয়া কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্বে আছেন। উখিয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মনোনীত করায় জেলা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন এবং অর্পিত দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

হামে প্রাণ হারালো আরও ৬ জন, মৃত্যু বেড়ে ১২৩৩

হাম ও হাম উপসর্গে বাংলাদেশে প্রাণহানি ক্রমেই বাড়ছে...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা