মাহবুবউল আলম হানিফ
রাজনীতি

স্বাধীনতা আমাদের অস্তিত্ব

নিজস্ব প্রতিবেদক: স্বাধীনতা দিবসকে নিয়ে কটাক্ষ করে মিথ্যা উদ্ধৃতি দিয়ে সংবাদ ছাপানো অপরাধমূলক কর্মকাণ্ড বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

আরও পড়ুন: এ সরকার থাকলে আমরা ভালো থাকবো

শুক্রবার (৩১ মার্চ) বেলা ১১টায় কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ট্যাব বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে এটা একটি ষড়যন্ত্র। যারা এর সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়াটাই যৌক্তিক।

মাহবুবউল আলম হানিফ বলেন, স্বাধীনতা আমাদের অস্তিত্ব। সেখানে আঘাতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সরকারের দায়িত্ব। জনগণও সেটাই প্রত্যাশা করে। আর এতে যাদের মনে আঘাত লাগছে, বুঝতে হবে তারাও এই ষড়যন্ত্রের অংশীদার। সংবাদটি সরিয়ে দিয়ে এটা যে ষড়যন্ত্র তা প্রমাণ করেছে প্রথম আলো। ওই বাচ্চাতো ওইসব কথা বলেনি, পরে টিভির সাক্ষাৎকারে সে বলেছে।

আরও পড়ুন: বাসায় ফিরল নিখোঁজ ৪ ছাত্রী

হানিফ আরও বলেন, বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র নতুন কোনো ঘটনা নয়। এক এগারোর সময় শেখ হাসিনাকে মাইনাস করারও ষড়যন্ত্র করা হয়েছিল, পদ্মা সেতু নিয়েও অনেক ষড়যন্ত্র করা হয়েছিল। যা এই পত্রিকায় ফলাও করে সেসময় ছাপানো হয়েছে। বোঝাই যাচ্ছে এটা আগের মতোই রাষ্ট্রের বিরুদ্ধে আরেকটি গভীর ষড়যন্ত্র। যা মেনে নেওয়া হবে না।

অনুষ্ঠানে নবম ও দশম শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করা হয়। এ সময় দলীয় নেতাকর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা