রাজনীতি

শবে বরাতে দেশবাসীকে ফখরুলের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক : পবিত্র শবে বরাত উপলক্ষে বাংলাদেশসহ মুসলিম বিশ্বের সবাইকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরও পড়ুন : মোংলায় রুশ পণ্যবাহী জাহাজ

সারা বিশ্বের মুসলমানদের অব্যাহত সুখ, শান্তি ও উন্নতি কামনা করেছেন মির্জা ফখরুল।

মঙ্গলবার (৭ মার্চ) দলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বাণীতে বিএনপি মহাসচিব বলেন,দেশের মানুষ আজ চরমভাবে বিপদগ্রস্ত, অধিকারবঞ্চিত। নিত্যপণ্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে দিশেহারা। মানুষের আয় রোজগার সংকুচিত হয়ে পড়েছে। দুঃসহ এই পরিস্থিতি থেকে জনগণকে মুক্ত করতে এ মহিমাময় রাতে দোয়া ও সবার জীবন যাতে সুখকর হয় তার জন্য আমি আল্লাহর দরবারে প্রার্থণা করি। এ রহমতের রাতে আমরা সবাই মানব জাতির কল্যাণে যেন কাজ করে যেতে পারি, মহান রাব্বুল আল-আমিনের কাছে সেজন্য রহমত ভিক্ষা চাই।

বিএনপি মহাসচিব আরও বলেন, বিশ্বের সব মুসলমানের জন্য পবিত্র লাইলাতুল বরাতের রজনী পবিত্র ও কল্যাণময়। এ রাতে কৃতকর্মের নিরিখে মানুষের ভাগ্য নির্ধারণ করেন আল্লাহ রাব্বুল আল-আমিন। তাই এ পবিত্র রাতে ধর্মপ্রাণ বান্দারা সারা রাত আল্লাহর দরবারে প্রার্থনা করে থাকেন। নিজেদের সব অমঙ্গল থেকে রেহাই পাওয়ার জন্য কলুষমুক্ত সরল ও সোজা পথে চলতে বান্দারা আল্লাহর সাহায্যের জন্য মোনাজাত করেন।

এ সময় পবিত্র এ রজনীতে দেশ, জাতি তথা মুসলিম বিশ্বের উত্তরোত্তর সমৃদ্ধি ও কল্যাণ কামনা করার জন্য দেশবাসীকে আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরও পড়ুন : ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত ১৫

প্রসঙ্গত, পবিত্র শবে বরাত উপলক্ষে বিএনপির উদ্যোগে মঙ্গলবার সকাল ১১টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের নীচ তলায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে বলে জানান দলের চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা