রাজনীতি

খালেদার মুক্তির জন্য আবেদনের কথা ভাবছে পরিবার

নিজস্ব প্রতিবেদক:

কারাবন্দি খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনায় মুক্তি চেয়ে বিশেষ আবেদনের কথা ভাবছে বলে জানিয়েছে তার পরিবার। তার ছোট বোন সেলিমা ইসলাম বলেন, ‘উন্নত চিকিৎসার জন্য তাকে অন্য কোথাও নিতে হবে। এ হাসপাতালে সেটা সম্ভব নয়।’

শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) খালেদা জিয়াকে দেখতে এসে এসব কথা বলেন সেলিমা ইসলাম। এ সময় তার সঙ্গে ছিলেন পরিবারের আরও কয়েকজন সদস্য।

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘তার (খালেদা জিয়া) অবস্থা তো খুবই খারাপ। সে শুধু বমি করছে। গায়ে জ্বর আছে। ব্যাথায় কাতরাচ্ছে, বাম হাতটা সম্পূর্ণ বেঁকে গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য অন্য কোথাও নিতে হবে। এ হাসপাতালে এটা সম্ভব নয়।’

চিকিৎসকদের তদারকি নিয়ে জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, ‘তারা যে চিকিৎসা দিচ্ছে তাতে কোনো কাজ হচ্ছে না।’

সরকারের কাছে পরিবারের পক্ষ থেকে কোনো আবেদন করা হবে কি-না, জানতে চাইলে সেলিনা বলেন, ‘আমরা এখনও কোনো আবেদন করিনি। উনার যে অবস্থা, উনাকে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার বন্দোবস্ত করতে হবে। শরীর তো খুবই খারাপ। সে তো ব্যথায় কাতরাচ্ছে, তার ডায়াবেটিস আজও ১৫-তে। এভাবে কতদিন চলবে? এ হাসপাতালে তো এক বছরের কাছাকাছি সময় রয়েছে, তার শরীরের কোনো উন্নতি হচ্ছে না বরং দিনদিন অবনতি হচ্ছে। এজন্য আমরা চাই তাকে উন্নত হাসপাতালে চিকিৎসা করাতে।’

নির্বাচনের বিষয়ে কোনো বার্তা দিয়েছেন কি-না, এমন প্রশ্নে তিনি বলেন, ‘সে তো কথাই বলতে পারছে না। তবে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছে।’

কারাবন্দি খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের জন্য শুক্রবার বিকেল ৩টার পর বিএসএমএমইউ হাসপাতালে প্রবেশ করেন পরিবারের সদস্যরা। সঙ্গে নিয়ে যান বাসায় রান্না করা খাবার ও কিছু ফলমূল।

পরিবারের বরাত দিয়ে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার জানান, খালেদা জিয়ার সেজো বোন সেলিমা ইসলাম, ছোট ভাই শামীম ইস্কান্দার, তার স্ত্রী কানিজ ফাতেমা, ও ছেলে অভিক ইস্কান্দার, সাইদ ইস্কান্দারের স্ত্রী নাসরিন ইস্কান্দার। আরাফাত রহমান কোকোর শাশুড়ি ফাতেমা রেজা হাসপাতলে আসলেও সাক্ষাৎকারের তালিকায় তার নাম না থাকায় প্রবেশ করতে দেয়া হয়নি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিয়মবহির্ভূতভাবে বিদ্যালয়ের মালামাল বিক্রির অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গোহাইলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের টেন্ডারের বাইরে থা...

রাজধানীজুড়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ

রাজধানীর একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে মঙ্গলবার (৪ আগস্ট) ছাত্রদল ও ছাত্রশিবিরের ন...

মুন্সীগঞ্জ পৌরসভায় ড্রেনের ব্লকেজ অপসারণ জোরদার 

বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমিয়ে নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে মুন্সীগঞ্জ পৌরসভা...

পদোন্নতি ঘিরে পুলিশের অন্দরে উত্তাপ

বাংলাদেশ পুলিশে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি প্রক্রিয়...

বিপ্লবের দুই বছর পরও স্বস্তি ফিরেনি সাধারণ মানুষের জীবনে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত স্বস্তি ফিরে...

রামুতে অপহরণ মামলা, পারিবারিক বিরোধের অভিযোগ

কক্সবাজারের রামু উপজেলায় একটি অপহরণ মামলাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় ব্যাপক...

গাইবান্ধায় প্রায় আড়াই মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

অসুস্থ বৃদ্ধ বাবাকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে মেয়ের বিরুদ্ধে। নিহত...

পিরোজপুরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত 

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পিরোজপুরে সকাল থেকে নানা কর্মসূচি পালিত হচ্ছে...

১৮ জেলেসহ বিকল ফিশিং বোট উদ্ধার করল কোস্ট গার্ড

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ১৮ জন জেলেকে জীবিত উ...

বিপ্লবের দুই বছর পরও স্বস্তি ফিরেনি সাধারণ মানুষের জীবনে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত স্বস্তি ফিরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা