রাজনীতি

দক্ষিণে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চার কাউন্সিলর

নিজস্ব প্রতিবেদক:

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) চার কাউন্সিলর প্রার্থী।

শুক্রবার (১০ জানুয়ারি) ডিএসসিসির রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল বাতেন জানান, ঢাকা দক্ষিণ সিটিতে চারজন কউন্সিল প্রার্থি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন। তাদের মধ্যে দুজন সাধারণ ও দুজন সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর।

তিনি বলেন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের মধ্যে, এটি ওয়ার্ডে একক প্রার্থী থাকায় আগেই নির্বাচিত হয়েছেন একজন। আরেক ওয়ার্ডে যাচাই-বাছাই শেষে একজন ছাড়া সবাই বাদ পড়েছেন। অন্য দুটি ওয়ার্ডে দুই প্রার্থীর প্রতিদ্বন্দ্বীরা প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ীরা হলেন- ২৫ নম্বর ওয়ার্ডের মো. আনোয়ার ইকবাল, ৪৩ নম্বর ওয়ার্ডের মো. আরিফ হোসেন, সংরক্ষিত আসন ৬ নম্বরে (১৬, ১৭, ১৮ সাধারণ ওয়ার্ডের সমন্বয়ে) নারগীস মাহতাব এবং সংরক্ষিত ৮ নম্বর আসনের (২২, ২৩, ২৬ সাধারণ ওয়ার্ডের সমন্বয়ে) নিলুফার রহমান।

তবে, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে কেউ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেননি বলে জানা যায়।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা