খুলনায় এক সপ্তাহের মধ্যে ভূইফোঁড় সংগঠন বিলুপ্তির নির্দেশ
রাজনীতি

খুলনায় এক সপ্তাহের মধ্যে ভূইফোঁড় সংগঠন বিলুপ্তির নির্দেশ

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: খুলনা জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতাদের দাবি, বিএনপি-জামায়াত শিবিরের সদস্য এবং সমাজের চিহ্নিত মাদক ব্যবসায়ী, ভূমিদস্যু, চাঁদাবাজ, সন্ত্রাসীরা অসদুদ্দেশ্য নিয়ে দলে অনুপ্রবেশ করছেন। অসাংগঠনিকভাবে আওয়ামী লীগের সহযোগী ও অঙ্গ সংগঠন পরিচয় দিয়ে অসামাজিক কর্মকাণ্ড করছেন তারা। যা সমাজের সাধারণ মানুষের কাছে ভীষণভাবে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। তারা আওয়ামী লীগের সফলতাকে ম্লান করতে এ ধরনের চক্রান্তে লিপ্ত হয়েছেন।

বাংলাদেশ আওয়ামী লীগের গঠনতন্ত্র উপেক্ষা করে কিছু অসাধুপায়ী সুযোগ সন্ধানী অনুপ্রবেশকারী, মাদক ব্যবসায়ী, ভূমিদস্যু, চাঁদাবাজ, সন্ত্রাসীদের বিভিন্ন নামে ভূইফোঁড় সংগঠন গড়ার বিরুদ্ধে দেওয়া বিবৃতিতে এসব অভিযোগ করেছেন তারা।

বুধবার (০৫ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে এ ধরনের পরিচয়ধারী চিহ্নিত দুষ্কৃতকারীদের সংখ্যা দিনে দিনে বেড়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করে বিবৃতিটি দেন জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা।

বিবৃতিতে নেতারা বলেন, ‘বেশ কিছুদিন ধরে লক্ষ্য করা যাচ্ছে যে, প্রজন্ম লীগ, নবীন লীগ, যুব স্বেচ্ছাসেবক লীগ, বঙ্গবন্ধু ছাত্র-যুব প্রজন্মলীগসহ নানা নামে বেশ কিছু ভূ্ইফোড় সংগঠন আত্মপ্রকাশ করেছে। যা আওয়ামী লীগের গঠনতন্ত্রের অনুমোদনকৃত নয়। যে বা যারা এ ধরনের সংগঠনের দায়িত্ব নিয়ে নিজেকে আত্মপ্রকাশ করে আওয়ামী লীগের ঘাড়ে দায়িত্ব চাপানোর অপচেষ্টা করছেন, তাদের আগামী এক সপ্তাহের মধ্যে এ সব সংগঠন বিলুপ্ত করে নিজেকে পরিচ্ছন্ন জায়গায় রাখার আহবান জানানো যাচ্ছে।’

‘এসব অগঠনতান্ত্রিক সংগঠনের জন্ম দেওয়ার মধ্য দিয়ে কুচক্রি মহল আওয়ামী লীগের বড় ধরনের ক্ষতি করার ষড়যন্ত্র করছেন। তাদের থেকে সর্তক থাকতে দলের সবার প্রতি আহবান জানানো হচ্ছে।’

এ বিবৃতির পরেও যারা উল্লেখিত সংগঠনগুলো বিলুপ্তি করবেন না তাদের সঙ্গে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কোনো সম্পর্ক না রাখারও আহবান জানানো হয়।

যারা অগঠনতান্ত্রিক সংগঠনের সঙ্গে জড়িত থাকবে তাদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট বাহিনীর সদস্যদের প্রতি আহবান জানিয়ে বিবৃতিটি দেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, মহানগর আওয়ামী লীগ সভাপতি ও খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ উদ্দিন জুয়েল, জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস, খুলনা-৫ আসনের সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ এমপি, খুলনা-৬ আসনের সংসদ সদস্য আকতারুজ্জামান বাবু, জেলা আওয়ামী লীগের সভাপতি ও খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত কুমার অধিকারীসহ থানা ও উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতারা।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ডিজেলের দাম বৃদ্ধি, চুক্তি দর সমন্বয়ের দাবি

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বার্থ অপারেটরদের চুক্তি...

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ

ভারত থেকে ইলিশ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করেছে মৎস্...

শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্বে জোর বাংলাদেশের

টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত...

রিয়ালের পর শতকোটির ঘরে বার্সা

মাঠের সাফল্যের পাশাপাশি আর্থিক দিক থেকেও ভালো সময় পার করছে বার্সেলোনা। ২০২৫-২...

আজ জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ

প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা