জাপার এমপিদের পদত্যাগের আহ্বান
রাজনীতি

জাপার এমপিদের পদত্যাগের আহ্বান

সান নিউজ ডেস্ক : বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান জাতীয় পার্টি (জাপা) থেকে নির্বাচিত এমপিদের জাতীয় সংসদ থেকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুন : সন্ত্রাস, নাশকতা, অপপ্রচারের বিরুদ্ধে জনসভা

আজম খান বলেছেন, ‘বিএনপির সাতজন এমপি পদত্যাগপত্র দিয়েছেন। আপনারাও পদত্যাগ করুন। পদত্যাগ করে জনগণের কাতারে চলে আসুন।’

শনিবার (১০ নভেম্বর) দুপুরে রাজধানীর গোলাপবাগে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশে এ আহ্বান জানান তিনি।

বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান।

আরও পড়ুন : সংসদ থেকে পদত্যাগ ভুল সিদ্ধান্ত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর কারণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

আগামী নির্বাচনে ভোট হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জানিয়ে অ্যাডভোকেট আহমেদ আজম খান বলেন, সরকারের পদত্যাগের বিকল্প নেই।

আরও পড়ুন : বিএনপি চক্রের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ

তিনি আরও বলেন, শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে। সেই তত্ত্বাবধায়ক সরকারের অধীনের নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে।

মাঠে যে লোক দেখেছেন, তার বাইরে আরও ১০ গুণ মানুষ রাস্তায় আছে। আমাদের এমপিরা তাদের সামনে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। ঢাকা বিভাগীয় এই গণসমাবেশ আসলে ১০ নম্বর সমাবেশ না, এটি সরকারের জন্য ১০ নম্বর সতর্কতা সংকেত বলে দাবি করেন তিনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা