রাজনীতি

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে

সান নিউজ ডেস্ক: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। অথচ শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলেছে, পদ্মা সেতু, মেট্রোরেল, কর্ণফুলী টানেল সবকিছু বঙ্গবন্ধুকন্যার কারণে সম্ভব হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে এতো উন্নয়ন কেউ কল্পনা করতে পারে না।

আরও পড়ুন: অভিবাসীদের ফেরত পাঠাল সাইপ্রাস

যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনির ৮৪তম জন্মদিন উপলক্ষে আজ শনিবার (৩ডিসেম্বর) দুপুরে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধু ২৩ এভিনিউর আওয়ামী লীগের প্রধান কার্যালয়ের সামনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। আগামীকাল রোববার (৪ ডিসেম্বর) শেখ ফজলুল হক মনির জন্মদিন।

দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। অথচ শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলেছে, পদ্মা সেতু, মেট্রোরেল, কর্ণফুলী টানেল সবকিছু বঙ্গবন্ধুকন্যার কারণে সম্ভব হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে এতো উন্নয়ন কেউ কল্পনা করতে পারে না। বিদেশিরাও বলে এতো উন্নয়ন কীভাবে সম্ভব? এটা বঙ্গবন্ধুকন্যার পক্ষে সম্ভব হয়েছে। উন্নয়নমূলক কাজগুলোকে ব্যাঘাত করতে তারা ষড়যন্ত্র শুরু করেছে।

তোফায়েল আহমেদ বলেন, শেখ মনি ভাইয়ের হাত ধরে ছাত্রলীগের সদস্য হয়েছিলাম। আমি যখন ১৯৬১ সালে বরিশাল বিএম কলেজের ছাত্র তখন তিনি কলেজে এসেছিলেন। তিনি তখন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। মনি ভাই আমাকে বললেন, ‘তুই ছাত্রলীগ কর।’ কোথায় ডাকসুর ভিপি, কোথায় ছাত্রলীগের সভাপতি, কিছুই হতাম না। সবই মনি ভাইয়ের অবদান। মনি ভাই মস্ত বড় সংগঠক ছিলেন। একজন আদর্শিক নেতা ছিলেন।

আরও পড়ুন: বৈঠক হচ্ছে না পুতিন ও বাইডেনের

তিনি বলেন, আমরা ৭ মার্চ রেসকোর্সে সভা করেছি, আমাদের নানা আন্দোলনে বড় বড় সভা করেছি। অথচ এখন বিএনপি বলে তাদের পল্টনে সভা করতে দিতে হবে। কারণ ওখানে মাত্র ২০-৩০ হাজার লোক হলেই মঞ্চ ভরে যায়।

সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি সমাবেশে অনুমোদনের বিষয় উল্লেখ করে তিনি বলেন, আমরা অনুমতি দিয়েছি, ছাত্রলীগের সমাবেশ ২ দিন এগিয়ে নিয়েছি। সোহরাওয়ার্দী উদ্যান ছেড়ে দিয়েছি। বিএনপি সমাবেশের নামে বিশৃঙ্খলা করবে এটা সিদ্ধান্ত নিয়েছে। যুবলীগ সর্তক থাকবেন। যাতে কেউ দেশ নিয়ে ছিনিমিনি খেলতে না পারে। মির্জা ফখরুল ইসলাম কথায় কথায় সরকারের পতনের কথা বলে। সরকার পতন এতো সহজ নয়। বাংলাদেশ আওয়ামী লীগ তৃণমূলে বিস্তৃত।

আরও পড়ুন: ঢাকায় আসছেন মার্কিন মন্ত্রী

যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল।যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় ও মহানগরের নেতারা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা