রাজনীতি

দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ

এস এম রেজাউল করিম, ঝালকাঠি: কৃষকদের কঠোর পরিশ্রমের কারনে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বলে দাবি করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

আরও পড়ুন: ডেঙ্গুতে আক্রান্ত আরও ৬৮৫

তিনি বলেন, আমাদের দেশের কৃষকরা পরিশ্রমী। আওয়ামী লীগ সরকার সব সময় কৃষকদের পাশে থেকে তারদের সব ধরনের সহযোগিতা করে আসছে। আর কৃষকরা দক্ষতার সঙ্গে কঠোর পরিশ্রম করে ফসল উৎপাদন করছে, তাই দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২২-২৩ অর্থবছরে রবি মৌসুমে গম,ভূট্টা,সরিষা ও মুগ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নলছিটিতে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়। সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য আমির হোসেন আমু।

আরও পড়ুন: জাতিসংঘে রোহিঙ্গা রেজুলেশন গৃহীত

আওয়ামী লীগের প্রবীণ নেতা আমির হোসেন আমু বলেন, যখনই আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখনই কৃষকদের বিনামূল্যে এবং ন্যার্য মূল্যে সার-বীজ প্রদান করে থাকে। আওয়ামী লীগ সরকার হচ্ছে কৃষক বান্ধব সরকার। যখন বিএনপি আন্দোলনের নামে অগ্নিসংযোগ করে গাড়ি পুড়িয়ে মানুষ হত্যা করেছে, তখনো আমরা কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করতে সক্ষম হয়েছি।

নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদারের সভাপতিত্বে অন্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন চৌধুরী, পৌর মেয়র আব্দুল ওয়াহেদ খান, উপজেলা কৃষি কর্মকর্তা সানজিদআরা শাওন উপস্থিত ছিলেন। নলছিটি উপজেলার তিন হাজার ৬৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।

আরও পড়ুন: ৩০ নভেম্বরের মধ্যে এসএসসির ফল

সকালে ঝালকাঠির নলছিটি উপজেলা কমপ্লেক্স ভবন উদ্বোধন করেন আমির হোসেন আমু চারতলা বিশিষ্ট নতুন এ ভবনটির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি ফলক উন্মোচন করে দোয়া মোনাজাতে অংশ নেন। এলজিইডি কর্তৃপক্ষ ভবনটি নির্মাণ করেন। এতে ব্যয় হয়েছে সাত কোটি ৬৭ লাখ টাকা। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি তছলিম উদ্দিন চৌধুরী, পৌর মেয়র আব্দুল ওয়াহেদ খান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা সিকদার ও উপজেলা প্রকৌশলী মো. ইকবাল কবির।

উদ্বোধনী অনুষ্ঠানে আমির হোসেন আমু বলেন, বিগত সরকারের আমলে দেশে কোন উন্নয়ন হয়নি, গ্রামের রাস্তাঘাট হয়নি। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রামকে শহরে রূপান্তর করেছেন। সারাদেশের রাস্তাঘাট, সেতু-কালভার্ট করে দিচ্ছেন। উন্নয়নের ধারা অব্যহত রাখতে আবারো নৌকায় ভোট প্রার্থনা করেন সাবেক এ মন্ত্রী।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা