রাজনীতি

ছাত্রলীগের সম্মেলন পেছাল 

সান নিউজ ডেস্ক: ছাত্রলীগের সম্মেলনের তারিখ পেছানো হচ্ছে। মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকেলের পর গণভবন সূত্রে এ তথ্য জানা যায়। তবে এ বিষয়ে সুনির্দিষ্ট কারো বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন: সংবিধান মেনেই আগামী নির্বাচন

এ মাসের শেষ সপ্তাহে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফিরবেন আগামী ৩ ডিসেম্বর। প্রধানমন্ত্রীর এ সফরের কারণেই ছাত্রলীগের সম্মেলনের তারিখ পরিবর্তন করা হয়েছে বলে শোনা যাচ্ছে। সম্মেলনে প্রধান অতিথি থাকার কথা রয়েছে ছাত্রলীগের সাংগঠনিক প্রধান শেখ হাসিনার।

ছাত্রলীগের একাধিক সূত্রে জানা গেছে, সম্মেলনের পরবর্তী সম্ভাব্য তারিখ ৮ ডিসেম্বর। দলীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে যান ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

আরও পড়ুন: আ’লীগেরও কিছু ভুল-ত্রুটি রয়েছে

ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, ৩ ডিসেম্বরের পরে যেকোনও দিন সম্মেলন আয়োজনের প্রস্তুতি নিতে বলেছেন নেত্রী। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে পরামর্শ করে নতুন তারিখ নির্ধারণেরও নির্দেশনা দিয়েছেন তিনি।

এর আগে ছাত্রলীগের ৩০তম সম্মেল ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বলে গত মাসে জানিয়েছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলন হয় ২০১৮ সালের মে মাসে। একই বছরের জুলাইয়ে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পান রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও গোলাম রাব্বানী। পরে ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয় আল নাহিয়ান খান জয় ও লেখক ভট্টাচার্যকে।

আরও পড়ুন: ঘরে বসেই ড্রাইভিং লাইসেন্স পাবেন

২০২০ সালের ৪ জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে জয় ও লেখককে ‘ভারমুক্ত’ করা হয়। এরপর থেকে তারা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা