ডিজিটালাইজেশন হলে দুর্নীতির সুযোগ থাকবে না
রাজনীতি

ডিজিটালাইজেশন হলে দুর্নীতির সুযোগ থাকবে না

জেলা প্রতিনিধি, পাবনা : ডিজিটালাইজেশনের ফলে দুর্নীতির সুযোগ ধীরে ধীরে সংকুচিত হয়ে আসছে। সকল খাতে ডিজিটালাইজেশন হয়ে গেলে দেশে দুর্নীতির কোন সুযোগ থাকবে না। দেশকে উন্নয়নের মহাসড়কে তুলে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের স্লোগান দিয়েছিলেন ২০০৭ সালে, যার সুফল আজ আমরা সবাই পাচ্ছি।

আরও পড়ুন : গুজব ঠেকাতে প্রস্তুত আওয়ামী লীগ

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু পাবনার বেড়া উপজেলা চত্বরে আয়োজিত "উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ" প্রতিপাদ্যে ডিজিটাল উদ্ভাবনী বিজ্ঞান মেলা-২০২২ এর শুভ উদ্বোধন অনুষ্ঠানে সোমবার (১৪ নভেম্বর) দুপুরে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। এ সময় তিনি মেলার শুভ উদ্বোদন ঘোষণা করেন।

মোঃ শামসুল হক টুকু বলেন, একসময় ভূমি অফিস ছিল মানুষের নিকট ভোগান্তির অপর নাম, আজ ভূমি ব্যাবস্থাপনার আধুনিকায়ন হয়েছে, মানুষের ভোগান্তি অনেকাংশেই লাঘব হয়েছে। মানুষকে ডিজিটাল সেবা গ্রহণ করতে হবে, সেবার পদ্ধতি সম্পর্কে জানতে হবে। জনগন এখন অনলাইনে ডিসিআর, খতিয়ান, নামজারিসহ নানা সেবা অনলাইনেই পাচ্ছে। ব্যাংকিং সেবা, কেনা-বেচা, চিকিৎসা সেবার অগ্রগতি, কৃষি ব্যাবস্থাপনা, শিক্ষা ব্যবস্থাপনা সকল ক্ষেত্রে আধুনিকায়নের সুবিধা ভোগ করছে।আধুনিকায়নের ফলে সমাজ এগিয়ে যাচ্ছে, বিভ্রান্তি দূর হচ্ছে, জঙ্গিবাদ দূর হয়েছে। মানুষকে এখন আর ভূল তথ্য দিয়ে বিভ্রান্ত করা সম্ভব নয়।

আরও পড়ুন : হাওয়া ভবন ফিরে পেতে চায় বিএনপি

মেলায় তথ্য আপা, শিশুদের শিক্ষা দান, নারী উদ্যোক্তা, ভূমি সেবা, কৃষি সেবা, প্রাণী সম্পদ উন্নয়ন, মৎস্য চাষ পদ্ধতি সম্পর্কিত ডিজিটাল সেবার প্রদর্শনী এবং প্লাস্টিকের ব্যবহার কমানো, বিদ্যুৎ উৎপাদনে খরচ কমানো, গ্যাস খরচ কমানো, প্রাকৃতিক উপায়ে মশা নিধন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্পর্কিত নানা বিষয়ে উদ্ভাবনী পদ্ধতির প্রদর্শনীতে অংশগ্রহণ করেন বেড়ার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীগণ। মেলা পরিদর্শন শেষে সেরা ক্ষুদে বিজ্ঞানীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু।

ক্ষুদে বিজ্ঞানীদের প্রসঙ্গে তিনি বলেন, স্কুল ও কলেজের শিক্ষার্থীদের এই উদ্ভাবনী এই দক্ষতাকে লালন করতে হবে। আমরা যারা বিভিন্ন পর্যায়ে প্রতিনিধিত্ব করছি আমাদের সন্তানদের মানসিক বিকাশে সহযোগীর ভূমিকা পালন করা, তাঁদের জ্ঞানের পিপাসাকে বাড়িয়ে তোলা। এসব ক্ষুদে বিজ্ঞানীরাই শেখ হাসিনা ও সজিব ওয়াজেদ জয়ের কাঙ্খিত ডিজিটাল বাংলাদেশ গঠনে মূল ভূমিকা পালন করবে।

আরও পড়ুন : ফখরুল সাহেবদের লজ্জা নাই

আগামী নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে টুকু বলেন, জাতির পিতার মত শেখ হাসিনাও জনগনের প্রতি আস্থাশীল। প্রধানমন্ত্রী মনে করেন জনগনই সকল ক্ষমতার মালিক। আমরা জনগনের পাশে ছিলাম, আছি এবং আমাদের সবসময়ই জনগনের পাশে থাকতে হবে।

মেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাঃ সবুর আলী সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান মোঃ রেজাউল হকসহ স্থানীয় আওয়ামী নেতৃবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

মেহজাবীনের সঙ্গে তুলনা প্রসঙ্গে যা বললেন তটিনী

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী অল্প সময়ের ক্যারিয়ারেই দর্শক...

‘বিয়ে কবে?’ প্রশ্নে বিরক্ত সাফা কবির, জানালেন কেমন জীবনসঙ্গী চান

তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই ত...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা