দেশে এখন লোডশেডিং নেই : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ
রাজনীতি

দেশে এখন লোডশেডিং নেই

সান নিউজ ডেস্ক : বিএনপির আমলে দেশে ৫০-৬০ টন খাদ্য ঘাটতি ছিল জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, আজ বাংলাদেশ খাদ্য রফতানি করছে।

আরও পড়ুন : বিএনপিকে আর ছাড় নয়

তিনি আরও বলেন, একসময় বাংলাদেশকে ভিক্ষুক জাতি বলা হতো। শেখ হাসিনা ক্ষমতায় আসার পর এ অপবাদ থেকে মুক্তি পেয়েছে জাতি। দেশে এখন লোডশেডিং নেই। অথচ বিদ্যুতের জন্য বিএনপি আমলে মানুষকে হত্যা করা হয়েছে।

শনিবার (৫ নভেম্বর) দুপুর ১২টায় নগরীর টাউন হল মাঠে মাহবুবউল আলম হানিফ কুমিল্লা মহানগর ত্রি-বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন।

আরও পড়ুন : বিরোধী দলের সমাবেশ নিয়ে ইত্রামি

মাহবুবউল আলম হানিফ বলেন, বিশ্ব মন্দা যখন সারা বিশ্বে দেখা দিয়েছে ঠিক তখনই বিএনপি-জামায়াত দেশে নাশকতা সৃষ্টি করার চেষ্টা করছে।

তিনি বলেন, বিএনপি এখন দুর্নীতির কথা বলে, বিএনপির নেত্রী খালেদা ও নেতা তারেক রহমান দুর্নীতিবাজদের বস। তদের মুখে দুর্নীতির কথা মানায় না, যাদের দলের জন্মই ছিল অবৈধ প্রক্রিয়ায়।

আরও পড়ুন : ইশরাকের গাড়িবহরে হামলা (ভিডিও)

আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, দেশে এখনও ৩৯ বিলিয়ন রিজার্ভ আছে। অথচ বিএনপি নেতা ফাখরুল বলছেন, আমরা নাকি রিজার্ভ খেয়ে ফেলছি। তার মিথ্যা ছাড়া আর কিছু বলার ক্ষমতা নেই।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বার্ষিক সম্মেলন উদ্বোধন করেন। এ স ম য় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুইপ আবু সাইদ আল মাহমুদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয় সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর।

আরও পড়ুন : ছাত্রলীগের সম্মেলন ডিসেম্বরে

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা সিটি কপোরেশনের মেয়র আরফানুল হক রিফাত।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা