সেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা
রাজনীতি

সেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

সান নিউজ ডেস্ক : চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় সেচ্ছাসেবক লীগের নেতা মো. ইমরান হোসেনকে (২৫) কুপিয়ে হত্যা করা হয়েছে।

আরও পড়ুন : ভুটানকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে আলমডাঙ্গা স্টেশনের পকেট গেটে এঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আলমডাঙ্গা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপ্পি।

আরও পড়ুন : নিত্যপণ্যের দাম বেঁধে দেওয়া হবে

নিহত ইমরান হোসেন আলমডাঙ্গা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গোবিন্দপুর গ্রামের মন্ডলপাড়ার আব্দুল জলিল জুরন। আলমডাঙ্গা পৌর সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। তিনি রাজনীতির পাশাপাশি সে ইলেকট্রনিকস মিস্ত্রির কাজ করতেন।

ওয়ার্ড কাউন্সিলর বাপ্পি বলেন, ইমরানকে প্রাকাশ্যে কুপিয়ে হত্যা করে। আমরা খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছে ইমরান হোসেন। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে খুনীদের বিচার চাই। তাদের দ্রুত আইনের আওতায় আনা হোক।

নিহত ইমরানের বড় ভাই আসাদুজ্জামান বেল্টু বলেন, আমার ভাইকে পূর্ব পরিকল্পিতভাবে রামদা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।

আরও পড়ুন : ভারি বৃষ্টিতে দেওয়াল ধসে নিহত ১০

পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাবুর হুকুমে সন্ত্রাসী মাসুদ আলীর নেতৃত্বে প্রায় ১০ জন রামদা দিয়ে তাকে কুপিয়ে হত্যা করেছে। আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ইমরানকে পূর্ব শত্রুতার জের ধরে কুপিয়ে হত্যা করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়েছে।

তিনি আরও বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। খুনীদের আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা