মসিউর রহমান রাঙ্গা
রাজনীতি

আমি কোনো অন্যায় করিনি

সান নিউজ ডেস্ক: সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা বলেছেন, আমি কোনো অন্যায় করিনি। এটা বলার জন্য আজ এই সংবাদ সম্মেলনে ডেকেছি। আমি আমার বহিষ্কার আদেশে অখুশি নই। আমি চাই, দলটা যেন সুন্দরভাবে চলে, না ভেঙে যায়। দলটাকে ছোট করা ঠিক হবে না। প্রয়োজনে আমি নিজেই দলে থাকব না।

আরও পড়ুন: ৫ হাজার কোটি টাকা দিচ্ছে এডিবি

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর সেগুনবাগিচা ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এর আগে বুধবার (১৪ সেপ্টেম্বর) মসিউর রহমান রাঙ্গাকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য পদ থেকে অব্যাহতি দেন দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

দলের চেয়ারম্যান জিএম কাদের রংপুরে কীভাবে রাজনীতি করেন তা দেখে নেওয়ার হুমকি প্রসঙ্গে জানতে চাইলে রাঙ্গা বলেন, গতকাল (বুধবার) অব্যাহতির আদেশ পাওয়ার পর আমি একটু রাগান্বিত ছিলাম। এটা অস্বীকার করব না। আমি চেয়ারম্যানকে যে চ্যালেঞ্জ দিয়েছিলাম সেটা তুলে নিয়েছি। রংপুরেও আর কোনো ঝামেলা হবে না। সেটা গতকাল রাতেই বলে দিয়েছি।

আরও পড়ুন: বাংলাদেশি ত্রাণ ফিরিয়ে দিল পাকিস্তান

তিনি আরও বলেন, আমি আমার অব্যাহতির আদেশে অখুশি নই। তবে আমি আমার বহিষ্কার (অব্যাহতি) আদেশ প্রত্যাহার চাই। চেয়ারম্যানের সঙ্গে যুদ্ধ করে দলে থাকা যায় না। তবে জাতীয় পার্টি গণতান্ত্রিক দল না। তবে এটা স্বৈরতান্ত্রিক দল, এটা আমি বলব না।

এক প্রশ্নের জবাবে রাঙ্গা বলেন, রওশন এরশাদকে সরিয়ে জিএম কাদেরকে সংসদের বিরোধী দলীয় নেতা করার বিষয়ে যে চিঠি দেওয়া হয়েছে তার প্রক্রিয়া সঠিক ছিল না। এটা আমি একটা টেলিভিশনকে বলেছিলাম, এজন্য আমাকে বহিষ্কার করা হয়েছে বলে মনে করছি। জিএম কাদেরকে কিছু লোক ভুল বুঝিয়ে তাকে প্রেসিডিয়াম সদস্য পদ থেকে অব্যাহতির আদেশ দিতে বাধ্য করা হয়েছে । চেয়ারম্যানের সঙ্গে কিছু লোক আঠার মতো লেগে থাকে সারাক্ষণ। তারা উনাকে অনেক ভুল পরামর্শ দেন।

আরও পড়ুন: অংশগ্রহণমূলক নির্বাচন বড় চ্যালেঞ্জ

বিরোধী দলীয় এ চিফ হুইপ আরও বলেন, রওশন এরশাদকে সরিয়ে জিএম কাদেরকে বিরোধী দলীয় নেতা করার চিঠি দেওয়া পর তিনি (রওশন এরশাদ) আমাকে বলছেন— তুমি তো আমার সব সর্বনাশ করছ। তুমি তো সব চিঠিতে সই করেছ। তখন আমি উনাকে বলেছি, এটার সঙ্গে আমি নেই। প্রক্রিয়া যে সঠিক ছিল না, এটা আমি কোনো গণমাধ্যমে বলে দেব। এরপর আমি এ নিয়ে কথা বলেছি।

প্রক্রিয়া সঠিক না থাকলে কেন চিঠিতে স্বাক্ষর করেছিলেন— জানতে চাইলে রাঙ্গা বলেন, তখন স্বাক্ষর না করলে আমাকে বিরোধী দলীয় চিফ হুইফ থেকে সরিয়ে দেওয়া হুমকি দেওয়া হয়েছিল। একইসঙ্গে আগামী নির্বাচনে মনোনয়ন না দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল।

আরও পড়ুন: খালেদা-তারেক নির্বাচনের অযোগ্য

রাঙ্গা আরও বলেন, আমরা আওয়ামী লীগের সঙ্গে কোনো জোট করে নির্বাচন করিনি। তাদের সঙ্গে আমাদের কিছু আসন ভাগাভাগি হয়েছে। এখন জাতীয় পার্টি কোনো জোটে যাবে নাকি এককভাবে নির্বাচন করবে সেটা দলের প্রেসিডিয়াম সভায় ঠিক করবে। রওশন এরশাদের সঙ্গে আলোচনা করে দলের চেয়ারম্যান ঠিক করবেন। তাছাড়া আগামীতে শুধু দুটি রাজনৈতিক দল থাকবে। কোন দুটি থাকবে সেটা আমি বলব না। তবে সেখানে আমরা (জাতীয় পার্টি) থাকব না।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা