পাকিস্তানের সময় অবস্থা ভালো ছিল
রাজনীতি

পাকিস্তানের সময় অবস্থা ভালো ছিল

ঠাকুরগাঁও প্রতিনিধি : সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য যা যা করা দরকার তাই করে যাচ্ছে কিন্তু জনগণের অধিকার ও স্বার্থ তারা বিবেচনা করছেনা উল্লেখ্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,পাকিস্তানের সময় দেশের আর্থিক দিক আরও ভালো ছিল।

আরও পড়ুন : এগিয়ে আসছে এসএসসি পরীক্ষা

তিনি আরও বলেন, যখন পাকিস্তান সরকার আমাদের অধিকার হরণ ও সম্পদ লুণ্ঠন করার কারণে আমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ লড়াই করেছি ও স্বাধীনতা পেয়েছি। কিন্তু এখন তার থেকেও খারাপ অবস্থা হয়েছে দেশের।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকালে ঠাকুরগাঁওয়ের কালিবাড়ি বাস ভবনে সাংবাদিকদের এসব কথা বলেন মির্জা ফখরুল।

মির্জা ফখরুল বলেন, পাকিস্তানের সময় বলা হতো ২২ পরিবার ছিল কোটিপতি আর এখন বলা হচ্ছে ১ লক্ষ ৯২ হাজারের উপরে কোটিপতি। এমন অবস্থায় গরীব মানুষের অবস্থা আরও খারাপ হচ্ছে। বর্তমান ৪২% মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করছে। যে দেশে ৪২ ভাগ মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করে সে দেশকে কিভাবে উন্নত দেশ ও মধ্যম আয় এবং উন্নয়নশীল দেশ কিভাবে বলা যায়।

আরও পড়ুন : মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

একারণেই আমরা বর্তমান অবস্থা থেকে বেড়িয়ে আসার জন্য আন্দোলন সংগ্রাম করে চলেছি। বাংলাদেশকে ডাস্টবিন থেকে তুলে নিয়ে আসার জন্য ও দেশের গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে এসে মুক্ত সমাজ তৈরি কারার জন্য আমরা কাজ করছি।

বাংলাদেশে কারও কোন নিরাপত্তা নেই উল্লেখ্য করে তিনি আরও বলেন, বিচার বিভাগ, পুলিশ ও প্রশাসনকে দলীয়করণ করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানকেও দলীয়করণ করা হয়েছে। যেখানে একজন শিক্ষকে ১২ লক্ষ টাকা দিয়ে শিক্ষকতার চাকুরি নিতে হয়। সেখানে একজন শিক্ষক কি শিক্ষা দিবে। এই সমাজটাকেই ধ্বংস করে দিয়েছে আওয়ামীলীগ।

এছাড়াও সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফখরুল বলেন, আওয়ামী লীগ মুক্ত সাংবাদিকতা বহু আগেই ধ্বংস করেছে এবং তারা যে আইন গুলো করেছেন তার মধ্য ডিজিটাল সিকিউরিটি আইন করে সাংবাদিকদের মুক্ত সাংবাদিকতায় সত্য কথা বলতে বাধা তৈরি করেছে। সাংবাদিকদের হত্যা ও নির্যাতন করার ফলে আজকে কেউ সাহস করে সত্য কথা বলতে এবং লিখতে পারছেন না।

আরও পড়ুন : প্রেসিডেন্ট জেলেনস্কি আহত

মির্জা ফখরুল বলেন, সমাজের মধ্যে একটা সুশীল সমাজ তৈরি করা হয়েছে। যেখানে বিভিন্ন শ্রেণির মানুষকে ফ্ল্যাট, বাড়ি-গাড়ি, টাকা ও জমি দেওয়া হচ্ছে। আর যারা এসব সুবিধা পায় তারা মনে করে এই ধরণের সরকারই তো ভালো। তাই তারা চুরি চামাড়ি করতে থাকে ও সেইভাবে চলছে। তাদের জবাবদিহিতা করতে হয় না। তাই তাদের এটাই ভালো। এসব জায়গা থেকে বেড়িয়ে আসতে হলে জনগণকে বেড়িয়ে আসতে হবে।

এছাড়াও নিত্যপ্রয়োজনীয় জিনিপত্রে দাম আকাশচুম্বী হয়েছে বলে দলটির এই র্শীষ নেতা বলেন, দ্রব্যমূল্যের দামের কারণে শিক্ষা, স্বাথ্যসহ প্রতিটি ক্ষেতে প্রভাব পড়েছে। মূল্য বৃদ্ধি করে মানুষের জীবনকে অতিষ্ঠ করেছে সরকার। মানুষ তাদের জীবন পরিচালনা করতে হিমশিম খাচ্ছে। এজন্য আমরা গত ২২ আগস্ট থেকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আন্দোলন সংগ্রাম করছি।

আরও পড়ুন : মহামারি সমাপ্তির পথে

জাতীয় নির্বাচন প্রসঙ্গে ফখরুল বলেন, যদি নিরপেক্ষ ও তত্ত্বাবধায়ক সরকারের অধিনে নির্বাচন হয় তাহলে বিএনপি বিপুল ভোটে নির্বাচিত হবে।

এসময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমীন সরকারসহ জেলার নেতাকর্মীরা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা