রাজনীতি
ফেনী জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচন:

দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করলেন হাজী আলাউদ্দিন

জহিরুল হক মিলন, ফেনী: ফেনী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ফেনী জেলা আওয়ামী লীগের সদস্য ও ফেনী পৌরসভার সাবেক মেয়র হাজী আলাউদ্দিন।

আরও পড়ুন: পরিত্যক্ত বর্জ্যে উৎপাদিত পণ্য যাচ্ছে বিদেশে

তিনি মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যালয় থেকে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ সময় ফেনী পৌরসভার কাউন্সিলর আশ্রাফুল আলম গিটার ও সিন্দুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহাজাহানসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জানা যায়, ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর পরবর্তীতে হাজী আলাউদ্দিন দুই দফায় ফেনী পৌরসভার মেয়রের দায়িত্বে ছিলেন। ২০১৪ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত সময়ে সফল ব্যবসায়ী ও পরিশ্রমী এ জনপ্রতিনিধি মেয়রের দায়িত্ব পালনকালে নানা উদ্যোগ নিয়ে পৌরসভাকে একটি আধুনিক পৌরসভায় রূপান্তরের কাজ করেন। তার সময়ে ফেনী পৌরসভায় অভুতপূর্ব উন্নয়ন হয়। ফেনী জেলা আওয়ামী লীগের সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে তিনি নিজাম উদ্দিন হাজারী এমপির নির্দেশনায় দলকে সু-সংগঠিত ও শক্তিশালী করার জন্য নিরবে নিরলসভাবে কাজ করে গেছেন।

আরও পড়ুন: নকল কীটনাশক বিক্রেতার কারাদণ্ড

বিভিন্ন সূত্র মতে, হাজী আলাউদ্দিন রাজনীতি ও ব্যবসা পরিচালনার পাশাপাশি বিভিন্ন সামাজিক-সংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করে যাচ্ছেন। তিনি শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ ঢাকা মহানগর শাখার উপদেষ্টা, ফেনী জেলা কমিউনিটি পুলিশিং এর আহবায়ক, বৃহত্তর নোয়াখালী বাস মালিক সমিতির সভাপতি, ভালুকিয়া জামিয়া আশ্রাফিয়া কাছেমুল উলুম মাদ্রাসা ও শাহাপুর তা’লিমুল নূরানী মাদ্রাসার সাবেক সভাপতি, ফেনী ন্যাশনাল কলেজের পরিচালনা পষর্দের সভাপতি, স্টার লাইন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হাজী আলাউদ্দিন।

এছাড়াও তিনি ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের দুই বারের সফল সভাপতি ছিলেন। হাজী আলাউদ্দিন এফবিসিসিআই’র স্ট্যান্ডিং কমিটির সাবেক সভাপতি ছিলেন। ঢাকাস্থ ফেনী সমিতিরও সদস্য ছিলেন পরিশ্রমী এ সংগঠক। বর্তমানে তিনি কুমিল্লার ময়নামতি গলফ এন্ড কান্ট্রি ক্লাবের সদস্য এবং জাতীয় দৈনিক আমার কাগজের উপদেষ্টা সম্পাদক, ফেনী থেকে প্রকাশিত সরকারি মিডিয়াভুক্ত দৈনিক স্টারলাইন ও সাপ্তাহিক তারা পত্রিকার উপদেষ্টা সম্পাদকের দায়িত্বে রয়েছেন। হাজী আলাউদ্দিন ফেনী সমিতির সিনিয়র সহ সভাপতি এবং স্টারলাইন এএমজেড হাসপাতালের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী ও ধমর্ীয় প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতা করে যাচ্ছেন।

আরও পড়ুন: কলেজ কক্ষে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

এদিকে, দেশের বিশিষ্ট শিল্পপতি হাজী আলাউদ্দিনের জেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন সংগ্রহের খবর জানাজানি হওয়ার পর বিভিন্ন রাজনৈতিক নেতা, স্বেচ্ছাসেবী সংগঠক, ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে এগিয়ে যাওয়ার প্রেরণা ও শুভ কামনা জানিয়ে স্ট্যাটাস দিয়েছেন। ফেনীর মানুষ মনে করেন, হাজী আলাউদ্দিন ব্যক্তিগত জীবনে অনেক পরিশ্রমী মানুষ। তিনি সৎ ও সাহসী হওয়ায় তার উপর ফেনীর মানুষ আস্থাশীল।

জানা যায়, হাজী আলাউদ্দিন ছাড়াও ফেনী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বতাতমান জেলা পরিষদের প্রশাসক খায়রুল বাশার তপন, মাস্টার আলী হায়দার, জেলা আওয়ামী লীগের সদস্য জামাল উদ্দিন মনোনয়নপত্র জমা দপন বলে জানা গেছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

মাদারীপুরে বাড়িতে হাতবোমার বিস্ফোরণ

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নে একটি নির্মাণাধীন বাড়িতে রাখা হাতবোমার বি...

গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন হস্তান্তর ও বৃক্ষরোপণ

রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন...

ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা 

কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা