রাজনীতি

জনগণ জেগে উঠেছে: টুকু

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু বলেছেন, দেশে সরকার আবারো হিংস্র হয়ে উঠেছে। বিরোধী দলের কর্মসূচিতে বাধা দেওয়া হবে না, আন্দোলনকারীদের চা খাওয়ানো হবে এসব মিষ্টি কথা বলে এখন আবার স্বরূপে ফিরেছে। সারাদেশে বিএনপির নেতাকর্মীদের উপর হামলা-মামলার ঘটনা ঘটছে, অহরহ। কিন্তু এসব না করে দেশ পরিচালনায় ব্যর্থ স্বীকার করে, নিজেদের অপকর্ম থেকে রেহাই পেতে পালানোর রাস্তা ঠিক করুন। জনগণ জেগে উঠেছে, তারা রাস্তায় নেমেছে। এবার অবৈধ সরকারের মসনদ থাকবে না।

আরও পড়ুন: বিএনপি জোটে নেই জামায়াত

শনিবার (২৭ আগস্ট) মুন্সীগঞ্জ শহরের উপকন্ঠ পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর এলাকায় জেলা যুবদলের কর্মী সভায় তিনি এসব কথা বলেন।

টুকু বলেন, সরকার বাংলাদেশকে মগের মুল্লুক রাষ্ট্রে পরিণত করেছে। বিএনপি ও বিরোধী দল থেকে শুরু করে সব দলের মিছিল মিটিংয়ে হামলা করা হচ্ছে। বিরোধী দলের নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে হামলা করা হচ্ছে। এ সরকারের গুন্ডা বাহিনী ছাত্রলীগ, যুবলীগ হামলা করছে এবং একইসঙ্গে রাষ্ট্রের পুলিশ বাহিনীও হামলা চালাচ্ছে। হামলা করে আন্দোলন বন্ধ করা যাবে না।

আরও পড়ুন: নেপাল ও ভারতের সাথে চুক্তিতে ঢাকা

তিনি আরও বলেন, সরকার দেশটাকে গোলামীর জিঞ্জিরা পড়িয়ে দিতে চায়। আমরা জিঞ্জির পরার জন্য পিন্ডির জিঞ্জির ভাঙিনি। দেশের যুব সমাজ এবারো ৭১ সালের মতো জেগে উঠেছে। তারা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় এই অবৈধ সরকারকে সরিয়ে দিতে বদ্ধপরিকর।

মুন্সীগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক মজিবুর রহমান দেওয়ানের সভাপতিত্বে ও সদস্য সচিব মুহাম্মদ মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন যুবদলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, যুগ্ম সম্পাদক গোলাম মাওলা শাহীন, ইয়াসিন সুমন, মাহবুব হাসান সোহাগসহ জেলার বিভিন্ন ইউনিটের যুবদলের নেতৃবৃন্দ।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা