সংগৃহীত ছবি
জাতীয়

ডিবি কার্যালয়ে টুকু-পলক-সৈকত

নিজস্ব প্রতিবেদক : ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, জুনায়েদ আহমেদ পলক এবং তানভীর হাসান সৈকতকে গ্রেফতারের পর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। গ্রেফতারের পর বুধবার রাতেই তাদের ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

আরও পড়ুন : পদত্যাগ করলেন ঢাকা ওয়াসার এমডি

রাজধানীর পল্টনে এক রিকশাচালককে হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে তাদের।

পল্টন থানার ওসি সেন্টু মিয়া বলেন, গ্রেফতারের পর ডিবি কার্যালয়ে তাদের রাখা হয়েছে। সেখান থেকে আজ তাদের আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে।

আরও পড়ুন : ট্রেন চলাচল শুরু

তিনি আরও জানান, ‘গত ১৯ জুলাই পল্টনে এক রিকশাচালককে হত্যা করা হয়। ওই মামলায় শামসুল হক টুকু, জুনাইদ আহমেদ পলক ও তানভীর হাসান সৈকতকে গ্রেফতার করা হয়।

প্রসঙ্গত, মঙ্গলবার সন্ধ্যার পর সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেফতার করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে গত ১৬ জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে মো. শাহজাহান নামে এক হকার নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে তাদের। গতকাল তাদের ১০ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা