শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি (ফাইল ছবি)
রাজনীতি

অর্থনীতি রক্ষায় কাজ করছে সরকার

সান নিউজ ডেস্ক: সারাবিশ্বে মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, জ্বালানি তেলের বাজারে অস্থিরতা ও ডলারের দাম বৃদ্ধির কারণে পৃথিবীর সকল দেশেরই অর্থনীতি এখন হুমকির মুখে। আমাদের অর্থনীতি যেন কোনও হুমকির মুখে না পড়ে সে ব্যাপারে সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আরও পড়ুন: তাইওয়ানে ঢুকে পড়েছে চীনের যুদ্ধবিমান!

রোববার (১৪ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরামের আয়োজনে ‘অশ্রুঝরা আগস্টে শোকসঞ্জাত শক্তির অন্বেষা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী আরও বলেন, ১৯৭৫ সালে ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে যারা হত্যা করেছে তারা এখনও দেশবিরোধী ষড়যন্ত্রের লিপ্ত। তারা শেখ পরিবারের রক্তকে ভয় পায়। যার কারণে দশ বছরের শেখ রাসেলকেও তারা হত্যা করেছে। জাতির পিতার রক্ত বৃথা যেতে দেওয়া যাবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার সকল খুনিদের বিচার এই দেশে করবেন।

শিক্ষামন্ত্রী‌ ডা. দীপু মনি বলেন, বঙ্গবন্ধু শোষিতদের গণতন্ত্রের প্রতীক ছিলেন। তিনি বিশ্বাস করতে পারেনি যে বাঙালিরা তাকে হত্যা করতে পারে। বিশ্বের ইতিহাসে অনেক হত্যাকাণ্ডের ঘটনা আছে, তবে বঙ্গবন্ধুকে যেভাবে সপরিবারে হত্যা করা হয়েছে তা বিরল।

আরও পড়ুন: সারা দেশে ১৫ টাকায় চাল বিক্রি

সেমিনারে সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মিজানুর রহমান বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে দেশকে নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। ১৯৮১ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশের পুনর্জন্ম হয়েছিল। তিনি গণতন্ত্র মঞ্চের কথা উল্লেখ করে বলেন, আ.স.ম আব্দুর রবের মত নেতারা পূর্বেও দেশের ক্ষতি করতে চেয়েছিল। তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে।

সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিভু রঞ্জন সরকার ও স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আতিকুল ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর, বাংলাদেশ কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. আব্দুর রশিদ ও বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরামের সহ-সভাপতি অধ্যাপক ড. রাশিদ আসকারী প্রমুখ।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে প্রতিবন্ধী নারী ধর্ষণে অন্তস্বত্বা, গ্রেপ্তার আরও ২ 

ফরিদপুরের বোয়ালমারীতে প্রতিবন্ধী এক নারীকে (৪০) ধর্ষণের মামলায় বুধবার (২৯ জুল...

তিন দিনে তেলের দাম কমল ১৭ শতাংশ

চলমান সংঘাত সাময়িকভাবে স্থগিত থাকার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ব...

মাটিরাঙায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ সহায়তা প্রদান  

খাগড়াছড়ির মাটিরাঙায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা প্রদান ক...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

‘মানুষ আমাকে কোনো পুরুষের সঙ্গে দেখতে চায় না’

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমণি ব্যক্তিগত জীবন, গ্রেপ্তার, চলমান আই...

বেশি ভাত খেলে কি ভুঁড়ি বড় হয়?

শরীরের প্রয়োজনের তুলনায় বেশি পরিমাণে ভাত বা যেকোনো খাবার থেকে অতিরিক্ত ক্যালর...

মধ্যপ্রাচ্যে সংঘাত বিস্তারের শঙ্কা, জাতিসংঘের উদ্বেগ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ছে। মার্কিন সামরিক বাহিনী ইরানে নতুন করে বিমান হ...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু 

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা