রাজনীতি

দেশের জনগণকে রক্ষা করতে হবে

ডা. রফিকুল ইসলাম, শরীয়তপুর: বিএনপি'র কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ রফিকুল ইসলাম বলেছেন, বর্তমান সরকার মিথ্যাচারের মাধ্যমে ক্ষমতায় ঠিকে আছে। আর লুটপাটের অংশ হিসেবে তাদের মেগা প্রজেষ্ট। তাদের নেতৃত্বে দেশে শ্রীলঙ্কার মতো বড় বড় প্রকল্প করে বড় ধরনের লুটপাট চলছে। বর্তমান আওয়ামীলীগ সরকারের নানান দুর্ণীতিতে বাংলাদেশের মানুষ অতীষ্ঠ। সরকারের লুটপাট ও দুর্নীতির কারণে দেশের বিদ্যুৎ ব্যবস্থা ভয়াবহ আকার ধারণ করেছে। ভেঙ্গে পড়েছে অর্থনৈতিক অবস্থা। তাই বর্তমান সরকারের জুলুম, নির্যাতন ও অত্যাচারের হাত থেকে দেশের জনগণকে রক্ষা করতে হবে। এজন্য বিএনপির সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।

আরও পড়ুন: বিএনপি-পুলিশ সংঘর্ষ, নিহত ১

রবিবার (৩১ জুলাই) সকালে “সারাদেশে লোডশেডিং ও জ্বালানী খাতে অব্যবস্থাপনার” প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শরীয়তপুর জেলা বিএনপি'র আয়োজনে আংগারিয়া বাজার এলাকায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, সরকার দেশে মেগা প্রকল্পের নামে বিদ্যুতের টাকা ও গ্যাসের টাকাসহ জনগণের টাকা বিদেশে পাচার করছে। তবে মিথ্যা গল্প সাজিয়ে আর প্রকৃত ঘটনা আড়াল করা যাবে না। দেশের মানুষকে বোকা বানানো যাবে না। সরকারের সময় ফুরিয়ে এসেছে। ফুঁসে উঠছে জনগণ। অচিরেই এ সরকারের বিদায় ঘণ্টা বেজে উঠবে।

শরীয়তপুর জেলা বিএনপি'র সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান কিরনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক, সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা সরদার একেএম নাসির উদ্দীন কালু, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও তরুন দলের কেন্দ্রীয় আহবায়ক আলহাজ্ব সাঈদ আহমেদ আসলাম।

এ সময় উপস্থিত ছিলেন, শরীয়তপুর জেলা বিএনপি'র সহ-সভাপতি আলহাজ্ব সিরাজুল হক মোল্যা, বিএম হারুন অর রশীদু, পৌরসভার সাধারণ সম্পাদক সামসুল হক ঢালী, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লিটন মুন্সী, সদর উপজেলার সাবেক সভাপতি আকতার হোসেন মাঝী, সখিপুর থানার সাধারণ সম্পাদক কামরুল হাসান রাজিব সরদার, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মাহবুব আলম খায়ের, ডামুড্যা উপজেলার সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান সৈকত, ছাত্রদল নেতা পান্থ তালুকদার সহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ।
সমাবেশে জেলা বিএনপি'র সভাপতি শফিকুর রহমান কিরন বলেন, বর্তমান সরকার দেশে সন্ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে। তাই ভোটের অধিকার ফিরিয়ে এনে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে দেশের মানুষকে দুর্ভোগ থেকে বাঁচাতে হবে। তাই সকলকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে।

আরও পড়ুন: পঁচিশ কোটি টাকার আইস উদ্ধার

সমাবেশে জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক সরদার একেএম নাসির উদ্দীন কালু বলেন, ক্ষমতাসীনদের নানান নির্যাতনে জনগন অতীষ্ট। তাই সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে। এজন্য সকলকে ঐক্যবদ্ধ ভাবে দলের হয়ে কাজ করতে হবে।

সমাবেশে জেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক সাঈদ আহমেদ আসলাম বলেন, দেশবাসী বর্তমান সরকারের নানান অত্যাচারে শিকার। তাই বিএনপিকেই জনগণকে রক্ষা করতে হবে। আর দেশের মানুষ এখন নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন চায়। এলক্ষ্যে সব গণতান্ত্রিক দল ও মানুষকে ঐক্যবদ্ধ করে গণআন্দোলন গড়ে তুলতে হবে। আর দেশের সকল রাজবন্দীদের অবিলম্বে মুক্তি দিতে হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা