ইসি ভবনে আওয়ামী লীগ
রাজনীতি

ইসি ভবনে আওয়ামী লীগ

সান নিউজ ডেস্ক: জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের শেষ দিন আজ। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সঙ্গে সংলাপে বসবে নির্বাচন কমিশন (ইসি)।

আরও পড়ুন: সহজ ডট কমের জরিমানা স্থগিত

রোববার (৩১ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে বিকেল ৩টায় এ সংলাপ শুরু হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার, অন্যান্য নির্বাচন কমিশনার ছাড়াও নির্বাচন কমিশন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

সংলাপে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে দলটির অন্য নেতাদের মধ্যে উপস্থিত রয়েছেন, উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু, সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, কাজী জাফর উল্লাহ, ড. মো. আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, উপদেষ্টা পরিষদ সদস্য মোহাম্মদ সাহাবুদ্দিন চুপপু, যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এবং শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক বেগম শামসুন নাহার।

এদিকে একইদিন দুপুরে জাতীয় পার্টি (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নুর নেতৃত্বে দলটির একটি প্রতিনিধিদল ইসির সংলাপে অংশ নেয়। এতে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য চার কমিশনার এবং ইসি সচিব উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: সব অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি অনুসরণ করা হবে

গত ১৭ জুলাই শুরু হওয়া ইসির এ ধারবাহিক সংলাপ শেষ হচ্ছে আজ। নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের কথা থাকলেও এতে বিএনপিসহ একাধিক দল অংশ নেয়নি। একাদশ জাতীয় নির্বাচনের আগেও দেশের নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেছিল তৎকালীন কে এম নূরুল হুদা কমিশন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা