দাদির পাশে জাহিয়া-জাইফা
রাজনীতি

দাদির পাশে জাহিয়া-জাইফা

সান নিউজ ডেস্ক: রাজধানী এভারকেয়ার হাসপাতাল থেকে অসুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাসায় ফিরে আইসোলেশনে থাকা দাদিকে দেখতে ঢাকায় এসেছেন জাহিয়া রহমান ও জাফিয়া রহমান। তারা দুইজনই খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মেয়ে।

আরও পড়ুন: হাত দিয়ে নাট-বল্টু খোলা সম্ভব নয়

রবিবার (২৬ জুন) লন্ডন থেকে দুপুর দুইটার দিকে হযরত শাহজালাল বিমানবন্দরে এসেছে পৌঁছায়। পরবর্তী সময়ে বিমানবন্দর থেকে ২. ৪৮ মিনিটে খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় এসে পৌঁছান।

রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ায় হাসপাতাল থেকে তাকে বাসায় আনা হলো। দেশে হঠাৎ করোনাভাইরাস বাড়তে শুরু করায় উনার চিকিৎসায় মেডিকেল বোর্ড সার্বিক পরিস্থিতি বিবেচনায় তাকে হাসপাতাল থেকে বাসায় প্রেরণ করার সিদ্ধান্ত নিয়েছে। তবে পূর্বের মত উনাকে বাসায় রেখে চিকিৎসার মনিটরিং করা হবে।

শুক্রবার (২৪ জুন) এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের প্রধান ডা শাহাবুদ্দিন সংবাদ সম্মেলনে এসব কথা জানান।

তিনি বলেন, আমরা যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাচ্ছি উনাকে সুস্থ রাখার জন্য তারপরও বলব সার্বিক দিক বিবেচনায় উনি যে ধরনের রোগে আক্রান্ত সব বিষয়ের সক্ষমতা আমাদের এই দেশে নেই। উনাকে পরিপূর্ণ সুস্থ করে তুলতে বিদেশে চিকিৎসা নেওয়া প্রয়োজন। বিদেশে চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে যে ধরনের স্টেপল থাকা প্রয়োজন সব কিছুই উনার মধ্যে রয়েছে। উনার জীবন এখনো ঝুঁকিমুক্ত নয়।

এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ১০ জুন শুক্রবার মধ্যরাত ৩টা ২০ মিনিটে তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়। মধ্যরাতে খালেদা জিয়া হঠাৎ অসুস্থবোধ করেন। রাত ২টা ৫৫ মিনিটে তাঁকে নিয়ে গুলশানের বাসভবন থেকে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা দেওয়া হয়। খালেদা জিয়াকে অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে ভর্তি করা হয়। ১৫ জুন বুধবার দুপুর ১টা ১০ মিনিটের দিকে তাকে হাসপাতালের সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

জাতীয় দল নিয়ে আক্ষেপ নেই সালাউদ্দিনের

সবশেষ জিম্বাবুয়ে সিরিজেও জাতীয় দলের সঙ্গে ছিলেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তবে...

কারাগার ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে বাংলাদেশ

দেশের কারাগারগুলোকে আধুনিক, মানবিক এবং সংশোধনভিত্তিক প্রতিষ্ঠানে রূপান্তরের ল...

শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত হত্যাকাণ্ডে...

ট্রাম্পের ক্ষমা, ফিরলেন হন্ডুরাসের সাবেক নেতা

যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মুক্তি পাওয়ার পর নিজ দেশ হন্ডুরাসে ফিরেছেন দেশটির...

ইরানের নতুন হামলা বন্ধের ঘোষণা

যুক্তরাষ্ট্রের বিমান হামলা সাময়িকভাবে বন্ধ হওয়ার পর মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা