রাজনীতি

পদ্মা সেতু ও প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ পোস্ট

সাজ্জাদুল আলম খান, ভালুকা (ময়মনসিংহ): ময়মনসিংহের ভালুকায় পদ্মা সেতু ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে ‘বাজে পোস্ট’ করার অভিযোগে তৌহিদ ইসলাম নামের এক যুবকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন স্বেচ্ছাসেবক লীগের এক নেতা৷

আরও পড়ুন: বিশ্ব জুড়ে কমেছে মৃত্যু ও শনাক্ত

ভালুকা মডেল থানায় শনিবার (২৫ জুন) বিকেল ৪টার দিকে অভিযোগটি করেন উপজেলার ১০ নম্বর হবিরবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আলমগীর কবির।

অভিযোগ ওঠা ৪০ বছর বয়সী তৌহিদ ইসলামের বাড়িও একই ইউনিয়নের সিডস্টোর পশ্চিমপাড়া এলাকায়। তৌহিদ যুবদলের রাজনীতের সঙ্গে জড়িত বলে দাবি করেন অভিযোগকারী আলমগীর।

আরও পড়ুন: পদ্মা সেতুতে যান চলাচল শুরু

অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন ভালুকা থানার পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম। অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘শুক্রবার রাত ১০টার দিকে পদ্মা সেতু নিয়ে ফেসবুকে ‘বাজে বক্তব্য’ পোস্ট করেন তৌহিদ ইসলাম। এ সময় পোস্টের কমেন্টে অনেক বাজে মন্তব্য করা হয়। বিষয়টি আলমগীর কবিরের নজরে এলে তৌহিদ ইসলামকে আসামি করে থানায় অভিযোগ করেন তিনি।’

জাহাঙ্গীর আলম বলেন, ‘তদন্ত করে অভিযোগটি সত্য প্রমাণিত হলে মামলা হিসেবে নথিবদ্ধ করা হবে। এরপর অভিযুক্তকে গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আরও পড়ুন: পারমাণবিক ক্ষেপণাস্ত্র পাঠাব

পদ্মা সেতু নিয়ে ফেসবুকে পোস্ট করা তার বক্তব্য সম্পর্কে জানতে একাধিকবার ফোন করলেও রিসিভ করেননি তৌহিদ।

অভিযোগকারী আলমগীর কবির বলেন, তৌহিদ ইসলাম আমাদের ইউনিয়ন যুবদলের একজন সক্রিয় কর্মী। স্বপ্নের পদ্মা সেতু বাস্তবে রূপ নেয়ায় সেটি এবং ‘প্রধানমন্ত্রীকে’ উদ্দেশ্য করে ‘কুরুচিপূর্ণ’ পোস্ট করেছেন। ফলে তাকে আইনের আওতায় আনা প্রয়োজন মনে করেই থানায় অভিযোগ করেছি।

ওডি/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা