রাজনীতি

ছাত্রদল কর্মীকে কুপিয়ে জখম

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল উপজেলা ছাত্রদলের এক কর্মীকে কুপিয়ে মুমূর্ষু অবস্থায় রাস্তার রাস্তার পাশে পেলে যায় দুর্বৃত্তরা। আহত ছাত্রদল কর্মীর নাম ফখরুল ইসলাম প্রাস্ত (২৬)। সে চাটখিল উপজেলার মলংমারি গ্রামের সফিকুল ইসলামের ছেলে।

আরও পড়ুন: অ্যাম্বারকে বিয়ের প্রস্তাব

মঙ্গলবার (৮ জুন) রাত সাড়ে ১১টার দিকে পার্শ্ববর্তী সোনাইমুড়ী উপজেলার জয়াগ বাজার সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহত তাকে অবস্থায় উদ্ধার করে চাটখিল উপজেলা হাসপাতালে ভর্তি করে। পরবর্তীতে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে চাটখিল উপজেলার পার্শ্ববর্তী সোনাইমুড়ীর জয়াগ বাজার সংলগ্ন সড়কে মুখোশধারী সন্ত্রাসীরা ধারালে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে জয়াগ বাজারের রাস্তার পাশে ফেলে চলে যায়। স্থানীয় জনগণ তাকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।

আরও পড়ুন: সাংবাদিকতার চ্যালেঞ্জ ও সম্ভাবনা

চাটখিল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান রাজা বলেন, গতকাল (মঙ্গলবার) রাতে এক দল মুখোশধারী সন্ত্রসাী ছাত্রদল কর্মী প্রান্তকে কুপিয়ে আহত করে। হামলাকারীরা মুখোশ পরিহিত থাকায় কাউকে সে চিনতে পারেনি। তবে গত জাতীয় নির্বাচনের সময়ও ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ও যুব সংগঠনের নেতারা তার ওপর হামলা চালানোর চেষ্টা করে তিনি মন্তব্য করেন।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশীদ বলেন, এ বিষয়ে কেউ পুলিশকে অবহিত করেনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা