ছবি: সংগৃহীত
রাজনীতি

ছাত্রদলের ১৭ জনের বিরুদ্ধে মামলা

সান নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় মঙ্গলবারের (২৪ মে) সংঘর্ষের ঘটনায় ছাত্রদল নেতাকর্মীদের আসামি করে শাহবাগ থানায় মামলা করেছে এক ছাত্রলীগ নেতা।

আরও পড়ুন: গাফ্‌ফার চৌধুরীকে শ্রদ্ধা জানাতে মানুষের ঢল

এতে ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, জ্যেষ্ঠ সভাপতি রাশেদ ইকবাল খান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম রাকিব, ঢাবি ছাত্রদলের আহ্বায়ক আক্তার হোসেন, ঢাবি ছাত্রদলের সদস্য সচিব মো. আমানুল্লাহ আমানসহ ১৭ জনের নামোল্লেখ করে আরও অজ্ঞাত ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মোহাম্মদ শহীদুল্লাহ হল ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ বাদী হয়ে শুক্রবার রাতে মামলার আবেদন করলে তা গ্রহণ করা হয়।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মওদুত হাওলাদার এ তথ্য নিশ্চিত করেন। ওসি বলেন, শাহবাগ থানার উপ-পরিদর্শক মো. আল আমিনকে এই মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন: মাঙ্কিপক্সের বেশি ঝুঁকিতে তরুণরা

এই বিষয়ে জাহিদুল ইসলাম বলেন, সেদিন আমরা মধুর ক্যানটিন থেকে শান্তিপূর্ণভাবে মিছিল করে শহীদুল্লাহ হলে ফেরার পথে দোয়েল চত্বরে কার্জন হলের সামনে পৌঁছামাত্র ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের নেতৃত্বে ছাত্রদল নেতাকর্মীরা লাঠিসোঁটা ও লোহার রড দিয়ে আমাদের হত্যার উদ্দেশ্যে মারধর করতে থাকে।

তিনি বলেন, এই ঘটনায় শহিদুল্লাহ হলের ৮ শিক্ষার্থীসহ বেশ কয়েকজন আহত হয়। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। আহতদের হাসপাতালের ব্যবস্থাপত্র এবং এক্সরে রিপোর্টসহ যাবতীয় ডকুমেন্টস সংগ্রহ করে আমাদের মামলা করতে দেরি হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা