রাজনীতি

ঈদ সামগ্রী বিতরণে বিএনপি

মো. আল আমিন শাওন: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ এপ্রিল) নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরও পড়ুন: সুবিধাবঞ্চিত শিশুদের নতুন ঈদ জামা উৎসব

জাতীয়তাবাদী সমবায় দলের সভাপতি ও সাবেক এমপি অধ্যক্ষ নুর আফরোজ বেগম জ্যোতির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বাবু গয়েশ্বর চন্দ্র রায়।

বিশেষ অতিথি ছিলেন, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাড. আব্দুস সালাম আজাদ। এ সময় উপস্থিত ছিলেন, সমবায় দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সাংগঠনিক সম্পাদক আসু মোহাম্মদ আসু, ইব্রাহীম হোসেনসহ দলীয় বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

আরও পড়ুন: চলে গেলেন সাবেক অর্থমন্ত্রী মুহিত

অনুষ্ঠানে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু-স্বাস্থ্যের জন্য দোয়া কামনা করা হয়।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা